Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

banglarbhoreBy banglarbhoreAugust 20, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে দেশব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় ২০ লাখ বৃক্ষরোপণ বাস্তবায়নের লক্ষ্যে কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ ও বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

বৃক্ষরোপণ ও বিতরণ শেষে শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা সাতক্ষীরাতে ২০ লাখ বনজ ও ফলজ বৃক্ষ রোপণের কর্মসূচি হাতে নিয়েছি। আমরা ইতিমধ্যে সাতক্ষীরার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত বৃক্ষরোপণ অব্যাহত রেখেছি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন।

শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যাপক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খলিশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক আওয়াল হোসেন, যুবদলের সভাপতি মেহেদী হাসান ও ছাত্রদলের সভাপতি বাপ্পিসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষ বিতরণ করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026

জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.