Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

banglarbhoreBy banglarbhoreAugust 20, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাগআঁচড়া সংবাদদাতা :
যশোরের শার্শায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মকছেদ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার মহিষা গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরের দিকে অভিযুক্ত আসামি মকছেদ আলীকে যশোর আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মকছেদ আলী (৫৫) শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের মহিষা (মোল্লাপাড়া) গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি প্রাথমিকের শিক্ষার্থী। অভিযুক্ত মকছেদ আলী ভিকটিমের প্রতিবেশী চাচা। গত ১২ আগস্ট বিকেলে শিশুটি খেলাধুলা করতে গেলে অভিযুক্ত মকছেদ আলী তাকে টাকার লোভ দেখিয়ে মহিষা গ্রামস্থ আনারুলের ঘেরের পাড়ে নিয়ে সেখানে জোরপূর্বক ধর্ষণ করে।

এবং বিষয়টি গোপন রাখতে হাতে ২০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। ঘটনার পর শিশুটি ভয়ে কাউকে কিছু না বললেও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরবর্তীতে প্রতিবেশী এক খালার কাছে শিশুটি সব ঘটনা খুলে বলেন। পরে ওই খালা শিশুটির মা ও বাবাকে জানায়।

বুধবার রাতে শিশুটির বাবা শার্শা থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের মাত্র এক ঘন্টার মধ্যে তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাক আহামেদ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত ৩ টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত মকছেদ আলীকে গ্রেপ্তার করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় এজাহার দায়েরের পরপরই দ্রুত অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত আসামি মকছেদকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করেছে। ওসি আরও বলেন- ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত সংক্রান্ত সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026

জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.