Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
  • মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের
  • যশোরে বিদেশ ফেরত নারীদের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • যশোরে সিজারের সময় নবজাতকের শরীরে একাধিক কাটার চিহ্ন : মৃত্যু
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সিজারের সময় নবজাতকের শরীরে একাধিক কাটার চিহ্ন : মৃত্যু

banglarbhoreBy banglarbhoreAugust 20, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
যশোরে সজিাররে সময় নবজাতকরে শরীরে একাধকি কাটার চিহ্ন
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকদের অবহেলা ও অসাবধানতায় এক নবজাতকের মৃত্যুর গুরুতর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, অপারেশনের সময় নবজাতকের মাথা, ঠোঁটসহ শরীরের বিভিন্ন স্থানে কেটে ফেলার কারণে তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সিজারের সময় ক্ষত তৈরি হয়নি; বরং অপারেশনের আগেই অন্য কোনো কারণে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে।

বৃহস্পতিবার বেলা ১০টার দিকে হাসপাতালের লেবার ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত নবজাতকটি সদর উপজেলার রায়মানিক কচুয়া গ্রামের সাগর হাসান ও তাসমিরা দম্পতির প্রথম সন্তান।

হাসপাতাল ও স্বজন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে প্রসব বেদনা উঠলে তাসমিরাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক প্রসূতিকে দ্রুত লেবার ওয়ার্ডে ভর্তি করে সিজারের পরামর্শ দেন। সকাল ১০টার দিকে গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. আয়েশা আক্তারের নেতৃত্বে সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়।

অপারেশনের পর চিকিৎসকেরা পরিবারকে জানান, ছেলে সন্তান হয়েছে এবং নবজাতকের অবস্থা সংকটাপন্ন। তবে স্বজনেরা শিশুটিকে দেখতে চাইলে দীর্ঘ সময় দেখা করতে দেয়া হয়নি। পরবর্তীতে সন্দেহ হলে স্বজনেরা লেবার ওয়ার্ডে ঢুকে দেখতে গেলে দায়িত্বরত নার্সরা জানান, মৃত শিশুর জন্ম হয়েছে। এ সময় স্বজনেরা শিশুটিকে কোলে নিয়ে দেখতে পান তার মাথা, ঠোঁট ও শরীরের বিভিন্ন স্থানে গভীর কাটার ক্ষত রয়েছে।

নবজাতকের খালা রহিমা খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, “পাঁচ দিন আগে বাচ্চার নড়াচড়া কম মনে হলে হাসপাতালে পরীক্ষা করিয়েছিলাম, তখন ডাক্তাররা জানিয়েছিলেন মা ও শিশু দুজনই ভালো আছে। আজ সিজারের পর তিন ঘণ্টা আমাদের বাচ্চা দেখতে দেয়নি। জোর করে দেখার পর দেখি বাচ্চার মাথায় ও শরীরে কাটার দাগ। বাচ্চাটি মারা যাওয়ার পরও ঠিকমতো চিকিৎসা দেয়া হয়নি।”

শিশুর বাবা সাগর হাসান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের প্রথম সন্তানকে ঘিরে দুই পরিবারে খুশির বন্যা বইছিল। কিন্তু চিকিৎসকদের অবহেলায় সব শেষ হয়ে গেল। চিকিৎসকেরা সিজারের টেবিলে বাচ্চার শরীর কেটে ফেলে তা লুকানোর চেষ্টা করেছেন। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।” তিনি আরও জানান, প্রসূতি তাসমিরা এখনো শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে সন্তান মৃত্যুর বিষয়টি জানানো হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আহসান কবির বাপ্পী জানান, “নবজাতকের শরীরে যেসব ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে, তা সিজারের সময় কাটার মতো নয়। প্রাথমিক ধারণা, সিজারের আগেই কোনো কারণে শিশুটির মৃত্যু হয়েছে।” তবে তিনি আরও জানান, স্বজনদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে চিকিৎসক বা নার্সদের অবহেলার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

##

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

এ বছর বিপিএল হচ্ছে না : তামিম

August 20, 2026

দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

August 20, 2026

কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.