চৌগাছা সংবাদদাতা :
জাতীয়তাবাদী সে¦চ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের চৌগাছায় গরিব ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ র্কমসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় চৌগাছা প্রসেক্লাব মোড়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে চৌগাছা পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করনে নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিলন, সদস্য জয়নাল আবেদিন প্রিন্স, তামজিদুর রহমান মামিম, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়া, উপজলো স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদি হাসান, সদস্য সচিব আবু বকর সিদ্দিকসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিলন বলেন, স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকেই মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুধু আনুষ্ঠানিকতা নয়, সাধারণ মানুষের জন্য কিছু করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আমরা চাই মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী আরও বেশি ভূমিকা রাখুক।
চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতে আমরা খাবার বিতরণ করেছি।
পাশাপাশি পরিবেশ রক্ষায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখব।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক বলেন, স্বেচ্ছাসেবক দল শুধু রাজনৈতিক সংগঠন নয়, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর একটি সংগঠন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। আমাদের এ ধরনের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে

