Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরের জলাবদ্ধ মাঠে ব্যতিক্রমী নৌকা বাইচে ফুটে উঠল ভবদহের দুর্দশা
  • বর্ণিল আয়োজনে যশোরে পুনশ্চ’র নজরুল উৎসব উদযাপন
  • সাংবাদিক রুকুনউদ্দৌলাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
  • যশোরের বাজারে সবজির সরবরাহ বৃদ্ধিতে কমছে দাম
  • পাইকগাছায় দেশের প্রথম ফ্রেন্ডশিপ অনলাইন ডিসপিউট রেজুল্যুশন সেন্টার চালু
  • মাদক কারবারির নেতৃত্বে হামলায় সাংবাদিকসহ আহত ৩
  • সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের নির্দেশে সরকারি গাছ কর্তন
  • কোটচাঁদপুরে মাইক্রোবাস নিয়ে ছাগল চুরি !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জমি নিয়ে বিরোধ : নড়াইলে ভাতিজার হামলায় চাচা-চাচি ও বোন আহত

banglarbhoreBy banglarbhoreAugust 21, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল সংবাদদাতা :
নড়াইলের লোহাগড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাতিজার নেতৃত্বে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল ৭টার দিকে লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানাচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানাচর গ্রামের মোহাব্বত আলী (৫৫) তার স্ত্রী করিমুন্নেচা (৪৬) এবং মেয়ে শিউলি আক্তার (১৭)।

স্থানীয় ও আহত পরিবার জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মোহাব্বত আলীর সাথে তার ভাতিজা তবিবর মোল্যার সাথে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সকালে তবিবর মোল্যার নেতৃত্বে রানা মোল্যা, নুরনাহার বেগম ও তামান্নাসহ ৪-৫ জন দেশীয় অস্ত্র রামদা, ছ্যানদা, বল্লম ও বটি নিয়ে মোহাব্বত আলীর বাড়িতে অতর্কিত হামলা চালায়।

এতে তিনজনই গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মোহাব্বত আলী অভিযোগ করে বলেন, ওরা দীর্ঘদিন ধরে আমাদের ভয়ভীতি দেখায়। বিভিন্ন সময়ে আমার পালা-পোষা হাঁস-মুরগি চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে থানায় একাধিক অভিযোগ দেয়া আছে ও আদালতে মামলা চলমান রয়েছে।

এসব বিষয়ে মীমাংসার জন্য শুক্রবার বাদ আসর গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিসি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকের আগেই তারা আমাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

তবে এসব অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। যে কারণে অভিযোগের ব্যাপারে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে থানায় ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

অভয়নগরের জলাবদ্ধ মাঠে ব্যতিক্রমী নৌকা বাইচে ফুটে উঠল ভবদহের দুর্দশা

August 22, 2026

বর্ণিল আয়োজনে যশোরে পুনশ্চ’র নজরুল উৎসব উদযাপন

August 22, 2026

সাংবাদিক রুকুনউদ্দৌলাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

August 22, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.