Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পাইকগাছায় দেশের প্রথম ফ্রেন্ডশিপ অনলাইন ডিসপিউট রেজুল্যুশন সেন্টার চালু

banglarbhoreBy banglarbhoreAugust 21, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পাইকগাছা সংবাদদাতা :
প্রান্তিক জনগোষ্ঠীর আইনি সেবা সহজ করতে যাত্রা শুরু হল অনলাইন ডিসপিউট রেজুল্যুশন (ওআরডি) সেন্টার। শুক্রবার সকালে সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে পাইকগাছায় প্রথমবারের মত চালু করা হয় এ ধরনের আইনি সেবা কেন্দ্র।

পাইলট ভিত্তিতে চালু হওয়া ফ্রেন্ডশিপের অনলাইন ডিসপিউট রেজুল্যুশন (ওআরডি) সেন্টারের মাধ্যমে এখন থেকে আইনি সেবা ও পরামর্শ এলাকা থেকেই পাবেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনপদের বাসিন্দারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী।

উদ্বোধনকালে তিনি বলেন, পাইকগাছার মত লবণাক্ত প্রান্তিক অঞ্চলে মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাইকগাছা চৌকি আদালতে ফ্রেন্ডশিপ ওডিআর (ওআরডি) সেন্টার চালুর ফলে স্থানীয় জনগণকে বিরোধ নিষ্পত্তির জন্য বারবার খুলনা শহরে যাওয়া লাগবে না। এতে সময়, অর্থ ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি মধ্যস্থতার মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সম্মানিত অতিথি হিসাবে অনলাইনে যুক্ত হন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মাসুদা ইয়াসমিন।

সভাপতির বক্তব্যে ফ্রেন্ডশিপের সিনিয়র ডিরেক্টর ও ইনক্লুসিভ সিটিজেনশিপের প্রধান আয়েশা তাসিন খান বলেন, ভৌগোলিক দূরত্ব, যাতায়াত ব্যয় ও আর্থিক সীমাবদ্ধতার কারণে পাইকগাছার মত প্রান্তিক অঞ্চলের অনেক মানুষ প্রয়োজনীয় আইনগত সহায়তা ও বিরোধ নিষ্পত্তি সেবা থেকে বঞ্চিত হন। তাই ফ্রেন্ডশিপ ওআরডি সেন্টারের প্রধানতম লক্ষ্য হচ্ছে, প্রযুক্তির মাধ্যমে এই বাধাগুলো কমিয়ে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচারের সুযোগ পৌঁছে দেয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আইনগত সহায়তা কর্মকর্তা ম রোমানা আফরোজ। ফ্রেন্ডশিপ ওডিআর সেন্টারের কার্যক্রম তুলে ধরেন সংস্থার ইনক্লুসিভ সিটিজেনশিপের সহকারী মহাব্যবস্থাপক (আইন) অ্যাড. আশিকুজ্জামান। অনুষ্ঠানে যোগ দেন পাইকগাছা চৌকি আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, সিভিল জজ হযরত আলী, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জি. এম. আব্দুস সাত্তার ও সেক্রেটারি জিএম আককাছ আলি প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.