Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়ায় মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ

banglarbhoreBy banglarbhoreAugust 22, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাঘারপাড়া সংবাদদাতা :
যশোরের বাঘারপাড়ায় মাদক, অনলাইন জুয়া, মোবাইল আসক্তি ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার মানোন্নয়নে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার। প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুর রহমান, সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ সিদ্দিকুল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, পৌর জামায়াতের সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি আব্দুল হকসহ অনেকে।

বক্তারা বলেন, মাদক, অনলাইন জুয়া ও অতিরিক্ত মোবাইল আসক্তি শিক্ষার্থী ও তরুণ সমাজের ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বাল্যবিয়ে বন্ধে অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। শিক্ষার পরিবেশ উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো জরুরি।

সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.