Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১৩ বছর পর হত্যাচেষ্টার মামলা সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ আসামি
  • খাল পুনঃখননের ১ কোটি ৩৬ লাখ টাকা কোষাগারে জমা, প্রশংসায় ডুমুরিয়ার ইউএনও
  • বাংলার ভোর’র সাংবাদিক হিমেলের মায়ের দাফন সম্পন্ন : প্রতিমন্ত্রীর শোক
  • নৌযান শুমারি উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‌্যালি
  • কোটচাঁদপুরে চাচাত ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল যুবকের
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • শ্যামনগরে ভূমিদস্যু, চাঁদাবাজ হাসুর অত্যাচার থেকে রক্ষার দাবিতে মানববন্ধন
  • যশোরে জেলা আ. লীগের সহ-সভাপতি খয়রাত হোসেন আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাংলার ভোর’র সাংবাদিক হিমেলের মায়ের দাফন সম্পন্ন : প্রতিমন্ত্রীর শোক

banglarbhoreBy banglarbhoreAugust 23, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

দৈনিক বাংলার ভোর এর নিজস্ব প্রতিবেদক বুলবুল শহিদ খান হিমেলের মা মোশরাফুন্নেছার (৬১) দাফন সম্পন্ন হয়েছে। রোববার আসরের নামাজ শেষে শহরের বেজপাড়া তালতলা মোড় জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে মরহুমাকে খড়কি কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র সন্তান ও দুই মেয়ে, নাতি-পুতিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানাজায় দৈনিক বাংলার ভোর সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রি যশোরের সভাপতি মিজানুর রহমান খান, যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, সাবেক কাউন্সিলর মুস্তাফিজুর রহমান মুস্তা, যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, বিএনপি নেতা হাজী আনিছুর রহমান মুকুল,

ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা ডা. তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. মাহমুদ হাসান বুলু, শহিদুজ্জামান বাদল, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, আমিনুর রহমান মামুন, তহীদ মনি, এসএম সোহেল,

জাহিদ আহমেদ লিটন, মিজানুর রহমান মুন, কালেক্টর মুন্না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইয়াসিন আলী ছটু, কালেক্টরেট মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নেছার আহমেদ মুন্না, সহ যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জানাজায় ইমামের দায়িত্ব পালন করেন দারুল আরকাম মাদরাসা যশোরের মুহতামীম, হাটচান্নী জামে মসজিদ বড়বাজারের খতিব ও পেশ ইমাম মাওলানা আব্দুল মান্নান।

এদিকে সাংবাদিক হিমেলের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি রোববার সন্ধ্যায় তিনি হিমেলকে ফোন করে সমবেদনা জানান ও তার পরিবারের খোঁজ খবর নেন

অপরদিকে, হিমেলের মায়ের মৃতত্যুতে গভীর শোক প্রকাম করেছেন বাংলার ভোর সম্পাদক ও প্রকাশকসহ পত্রিকা পরিবারের সকল সদস্য। অনুরূপ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।

সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। একই সাথে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, মরহুমা মোশরাফুন্নেছার প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান ও বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম তসলিমুর রহমানের বোন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

১৩ বছর পর হত্যাচেষ্টার মামলা সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ আসামি

August 23, 2026

খাল পুনঃখননের ১ কোটি ৩৬ লাখ টাকা কোষাগারে জমা, প্রশংসায় ডুমুরিয়ার ইউএনও

August 23, 2026

নৌযান শুমারি উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‌্যালি

August 23, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.