বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের চৌগাছায় ৯০ পিস ইয়াবাসহ মো. আশিক হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে চৌগাছার মির্জাপুর গ্রামের মির্জাপুর বাওড়ের সামনে সাহারা আফরীন ক্যাফের পাশের ফাঁকা জায়গা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সামিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আশিককে ৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি মির্জাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

