মাগুরা সংবাদদাতা
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে মাগুরায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
সোমবার বেলা ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৪৩ জন অসহায় ও দুস্থ ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৩০ হাজার টাকার চেক দেয়া হয়। এ সহায়তার মধ্যে আর্থিক ও চিকিৎসা সহায়তাও রয়েছে।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

