Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাবার লাশ বারান্দায় : জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি
  • মুন্সি মেহেরুল্লাহ রেল স্টেশন পুনরায় চালুর দাবিতে চুড়ামনকাটিতে মানববন্ধন
  • শহরকে যানজট মুক্ত করতে যশোর পৌরসভার সমন্বিত অভিযান
  • চৌগাছায় শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের মরদেহ
  • মাগুরায় অসহায় ও দুস্থদের অর্থ সহায়তার চেক প্রদান
  • মসজিদের সম্মানির তালিকায় অনিয়ম : কেশবপুরে জামায়াতের দুই নেতাকে অব্যাহতি
  • তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি
  • ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মুন্সি মেহেরুল্লাহ রেল স্টেশন পুনরায় চালুর দাবিতে চুড়ামনকাটিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreAugust 24, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চুড়ামনকাটি সংবাদদাতা

যশোর সদরের চুড়ামনকাটির মুন্সি মেহেরুল্লাহ নগর রেল স্টেশনটি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার  সকাল ১০ টায় মেহেরুল্লাহ রেল স্টেশনে এই মানববন্ধন কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) হাজার হাজার শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মকর্তাগণ ও এলাকাবাসীর যাতায়াতের দুর্ভোগ লাঘবে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি মেহেরুল্লাহনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগরসহ সব ধরনের ট্রেনের স্টপেজ চালুর দাবি জানান। তারা বলেন, রেল স্টেশনটি চালু হলে কৃষি প্রধান এলাকা হওয়ায় কৃষকরা ব্যাপক লাভবান হবেন। স্বল্প খরচে তাদের কৃষি পণ্য দেশের ভিন্নি জেলায় পাঠাতে পারবেন অতি সহজে। যাতে কৃষকদের খরচ ও সময় দুটোই বাঁচবে।

এ সময় বক্তারা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে পাঠানো যবিপ্রবি ভিসির চিঠির দাবির সাথে একাত্মতা ঘোষণা করে তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

তাদের দাবি রেল স্টেশনটি পুনরায় চালু হলে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষাথীসহ এলাকাবাসীদের  প্রায় ১২ কিলোমিটার দূরে যশোর জংশন রেলওয়ে স্টেশনে যেতে হবেনা। এতে অতিরিক্ত সময় ও অর্থ সঞ্চয় হবে সকলের।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের সাথে আমরা একাত্ম ঘোষণা করছি এবং পাশাপাশি  মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগরসহ সব ধরনের ট্রেনের স্টপেজ চালুর জোর দাবি করছি। তিনি আরো বলেন, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। এটি চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সময় ও অর্থ সাশ্রয় হবে। একই সঙ্গে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, মেহেরুল্লাহনগর স্টেশনটি অনেক পুরাতন একটা স্টেশন হলেও দীর্ঘদিন ধরে কার্যত সেটি বন্ধ রয়েছে এবং বর্তমানে সেখানে একটি মেইল ট্রেন ছাড়া কোনো আন্তঃনগর ট্রেনের স্টপেজ নেই। যা খুবই দুঃখজনক।

মানববন্ধনে আহবায়ক মাস্টার শিমুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন , বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট অধ্যাপক মশিউল আজম, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, মাওলানা মেহেদী হাসান যশোরী, বিশিষ্ট ব্যবসায়ী সাদিকুল আযম, দোগাছিয়া নিউ মডেল কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, চুড়ামনকাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরুদা খানম, ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিল্লুর রহমান,  মুন্সি মেহেরুল্লাহ একাডেমির প্রধান শিক্ষক আবু কালাম, ছাতিয়ানতলা কে আই সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী অধ্যক্ষ আব্দুল গনি খান, পূজা উদযাপন কমিটির নেতা সন্তোষ কুমার সরকার, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদ, জালাল হোসেন, যুবনেতা নাহিদ হাসান তপন, ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, শামিম হোসেন, জাহিদুল ইসলাম প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন ছাতিয়ানতলা যুবক্লাবের সভাপতি যুবনেতা শামীম কবির ওয়াসিম ও ছাতিয়ানতলা যুব ক্লাবের সাধারণ সম্পাদক জিকো হোসেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

বাবার লাশ বারান্দায় : জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি

August 24, 2026

শহরকে যানজট মুক্ত করতে যশোর পৌরসভার সমন্বিত অভিযান

August 24, 2026

চৌগাছায় শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের মরদেহ

August 24, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.