Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভবন-মালিকসহ ৬২ স্বচ্ছল নারীর নামে ফ্যামিলি কার্ড, ৩ কর্মকর্তাকে বদলি
  • ফাস্ট ফুড : স্বাস্থ্যঝুঁকিতে যশোরের শিশুরা
  • হরেক সবজির পসরা নিয়ে বসে দোকানী : ক্রেতা নেই
  • খাল দখল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের ত্রিমুখি সংঘর্ষ, আহত ১২
  • মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের হাত থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ
  • শার্শায় বিজিবি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের অভিযোগ
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
  • অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

হাদির মৃত্যুতে যবিপ্রবিতে গায়েবানা জানাজা, শনিবার ক্লাস পরীক্ষা বন্ধ

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১৯, ২০২৫No Comments১৫ Views
Facebook Twitter WhatsApp
হাদির মৃত্যুতে যবিপ্রবিতে গায়েবানা জানাজা, শনিবার ক্লাস পরীক্ষা বন্ধ
Share
Facebook Twitter LinkedIn

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর যবিপ্রবির কেন্দ্রীয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ।

আরও পড়ুন .. ..

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: যবিপ্রবি উপাচার্য

এ সময় যবিপ্রবি উপাচার্য বলেন, ওসমান হাদির সাহস ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে যে অকুতোভয় এটা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার চিন্তা, ভাবনা ও চেতনা ধারণ করে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আমরা অক্ষুণ্ন রাখার চেষ্টা করব। আমাদের এই ছোট ভূখণ্ডকে একটি অপশক্তি বারবার অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং সেখান থেকে আমাদের ফিরে আসা কে আবারও সেই অপশক্তিটা ব্যর্থ করার চেষ্টা করছে। আমি আবারও বলছি দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এছাড়া জানাজায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় কয়েকশ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এদিকে, হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সকল ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে অফিসসমূহ খোলা থাকবে। শুক্রবার বিকেল ৪ টায় সকল ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের সমন্বয়ে জরুরি ভিত্তিতে এক অনলাইন মিটিংয়ে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা নাজমুল হোসাইনের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভবন-মালিকসহ ৬২ স্বচ্ছল নারীর নামে ফ্যামিলি কার্ড, ৩ কর্মকর্তাকে বদলি

জুন ৫, ২০২৬

ফাস্ট ফুড : স্বাস্থ্যঝুঁকিতে যশোরের শিশুরা

জুন ৫, ২০২৬

হরেক সবজির পসরা নিয়ে বসে দোকানী : ক্রেতা নেই

জুন ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.