Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreAugust 25, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের ব্যানারে অপপ্রচার, গুজব, ফতোয়া ও হামলার হুমকির প্রতিবাদ এবং সংগঠনের সদস্যদের জানমালের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার সুরক্ষার দাবিতে যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদ যশোর জেলা শাখার সভাপতি রেজাউল করিম।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ৩১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত একটি সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, অপপ্রচার, ফতোয়া ও সহিংসতার হুমকি দেয়া হয়েছে। সমাবেশে সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবি এবং তাদের ইমাম ও সদস্যদের বিরুদ্ধে নানা ধরনের হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় হেযবুত তওহীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাইকিং, হ্যান্ডবিল বিতরণ এবং বিভিন্ন স্থানে প্রচারণার মাধ্যমে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। অতীতেও সংগঠনটির সদস্য ও স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে রেজাউল করিম বলেন, হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক ও সংস্কারমূলক আন্দোলন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করছে বলে দাবি করেন তিনি। সংগঠনের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আদালতের রায়ে তাদের কোনো সদস্য চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত হননি।

লিখিত বক্তব্যে বাংলাদেশের সংবিধানের ৩৮, ৩৯ ও ৪১ অনুচ্ছেদের উল্লেখ করে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, সংগঠন গঠন, শান্তিপূর্ণ মতপ্রকাশ এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনা নাগরিকদের সাংবিধানিক অধিকার। কোনো গোষ্ঠীর হুমকি, ফতোয়া বা সহিংসতার মাধ্যমে এসব অধিকার খর্ব করা উচিত নয় বলেও বক্তব্যে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলন থেকে হেযবুত তওহীদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি, প্রকাশ্য হুমকি ও ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, মিথ্যা প্রচারণা ও উসকানিমূলক কার্যক্রম বন্ধ, সংগঠনের সদস্য ও তাদের পরিবার-পরিজনের নিরাপত্তা নিশ্চিত এবং সাংবিধানিক অধিকার ও শান্তিপূর্ণ মতপ্রকাশের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ ছাড়া হেযবুত তওহীদের পক্ষ থেকে সংগঠনটির বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বক্তব্য ও প্রতিক্রিয়া যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.