Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় উৎকোচ না দেয়ায় সাংবাদিক পরিবারের বিরুদ্ধে চার্জশিট!

banglarbhoreBy banglarbhoreAugust 30, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরার শ্যামনগরে প্যারালাইজড এক বৃদ্ধসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজি, মারপিট, ভাঙচুর ও মাছ লুটের মামলায় তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ দাবি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। মামলার আসামিপক্ষের দাবি, কাঙ্ক্ষিত টাকা না দেয়ায় সাংবাদিক ইব্রাহিম খলিল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগপত্র (চার্জশিট) দেয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, কালিগঞ্জের গণেশপুর গ্রামের রুহুল আমিন শেখ গত ২ ফেব্রুয়ারি শ্যামনগরের কৈখালী ইউনিয়নে তার ১৬ বিঘা মৎস্য ঘেরে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে আদালতে লিখিত অভিযোগ করেন। পরে মামলাটি জিআর-৩১/২০২৬ হিসেবে নথিভুক্ত হয়। প্রথম তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ কামরুল ইসলাম বদলি হলে পুনঃতদন্তের দায়িত্ব পান এসআই জহিরুল ইসলাম।

সাংবাদিক ইব্রাহিম খলিলের অভিযোগ, মামলা থেকে অব্যাহতি দেয়ার কথা বলে তার বড় ভাই সাইফুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন তদন্ত কর্মকর্তা। টাকা দিতে অস্বীকৃতি জানালে পরে ৮ জুলাই চার্জশিট দাখিল করা হয়। প্রত্যক্ষদর্শী সাগর হোসেনও টাকা দাবির অভিযোগ করেছেন। সাংবাদিক নাজমুল হুসাইন দাবি করেন, তদন্ত কর্মকর্তা ‘খরচ-খরচা’ দেয়ার কথা বলেছিলেন।

তবে চার্জশিটে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩৮৫, ৩৮৬, ৪২৭, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারার অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে উল্লেখ করা হয়েছে। এতে এক লাখ টাকা চাঁদা দাবি, ২০ হাজার টাকা আদায় এবং প্রায় তিন মণ চিংড়ি লুটের অভিযোগও রয়েছে।

আসামিপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, পূর্ববিরোধের জেরে তাদের হয়রানি করতে মামলা করা হয়েছে। চার্জশিটে আসামির মায়ের নাম ভুল উল্লেখ এবং ৭৮ বছর বয়সী প্যারালাইজড আব্দুল কাদেরের শারীরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।

অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা ও শ্যামনগর থানার ওসি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা মামলাটির নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.