Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২৪, ২০২৫

যশোরে বিএনপি নেতা অমিতসহ ৩৪ জনের মনোনয়ন সংগ্রহ

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে বিএনপি নেতা অমিতসহ ৩৪ জনের মনোনয়ন সংগ্রহ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ ( সদর) আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নিকট মনোনয়ন সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, জেলা ইমাম পরিষদের সিনিয়র সহসভাপতি মুফতি আবদুল মান্নান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম প্রমুখ।

প্রসঙ্গত, বিএনপি নেতা অমিত ছাড়াও বুধবার পর্যন্ত যশোরের ছয়টি আসনে ৩৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিএনএফ মনোনীত প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করলেও বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। কৌশলগত কারণে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন বলে প্রার্থীদের ভাষ্য। বিএনপি নেতাদের দাবি কয়েকটি আসনে প্রার্থী বদলের সম্ভাবনা রয়েছে। ঘোষিত অনেক প্রার্থীর আর্থিক ও আইনগত জটিলতার কারণে মনোনয়ন বাতিল হতে পারে। সেই কারণে কৌশলগত কারণে অনেকেই মনোনয়ন সংগ্রহ করেছেন। তবে দলীয়ভাবে কঠোর অবস্থানে থাকাতে জেলায় কোন বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই।

অমিত বিএনপি নেতা মনোনয়ন সংগ্রহ যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.