Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক
  • দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  • যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

banglarbhoreBy banglarbhoreSeptember 2, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
এআই নির্মিত প্রতিকী ছবি।
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় ঘরবাড়িতে হামলা, মারধর, স্বর্ণের চেইন ছিনতাই এবং পিস্তল উঁচিয়ে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগটি করেন, ঘোপ সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দা মোছা.রেহেনা (৩৫)। অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন, একই এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে আকাশ (৩০), মনিরুলের ছেলে আসাদ (২৫), মাখুম মিয়ার ছেলে গুড্ডু (২৫) ও সৌরভ (৩০)।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জের ধরে মঙ্গলবার অভিযুক্তরা অস্ত্রশস্ত্র নিয়ে ঘোপ সেন্ট্রাল রোডে রেহেনাদের বাড়ির সামনে যান। সেখানে তাঁর ভাই সেলিমকে মারধর শুরু করলে পরিবারের সদস্যরা বাধা দিতে এগিয়ে আসেন।

এ সময় রেহেনা, তাঁর ভাইয়ের স্ত্রী মেহেনাজ, শাওন ও সেলিমকে এলোপাতাড়ি মারধর করে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে হামলাকারীরা পিস্তল উঁচিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখান বলেও অভিযোগ করা হয়েছে।

এ সময় রেহেনার মাথায় আঘাত করে তাঁর গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় তাঁদের কুপিয়ে হত্যার হুমকি দেন।

রেহেনা বলেন,অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছেন এবং তাঁদের ওপর আবারও হামলার সুযোগ খুঁজছেন। এ কারণে পরিবারের সদস্যদের নিয়ে তাঁরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক

    September 2, 2026

    দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত

    September 2, 2026

    তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত

    September 1, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.