Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক
  • দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  • যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত

banglarbhoreBy banglarbhoreSeptember 2, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  সাতক্ষীরা, চৌগাছা, নড়াইল ও বাগেরহাটের বিভিন্ন উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা দলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরও শক্তিশালী এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।

খান নাজমুল হুসাইন,সাতক্ষীরা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা সদরের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ প্রশাসকের বাড়ির সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ। এসময় সেখানে বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এসময় বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ ও চেতনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন, সেই পথ ধরেই বিএনপি দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে কাজ করে যাচ্ছে। আলোচনা সভা শেষে সেখানে গাছের চারা বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্যামনগর সংবাদদাতা :
শ্যামনগওে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান। মঙ্গলবার বিকালে শ্যামনগর পৌর সদরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর সভাপতিত্ব উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রনেতা উপজেলা বিএনপির সদস্য সচিব আশেক-ই এলাহী মুন্নার সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাকসু’র সাবেক নেতা শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক আবু সাঈদ, গাবুরার চেয়ারম্যান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মাসুদুল আলম, কেন্দ্রীয় কৃষকদল নেতা সুপ্রীম কোর্টের আইনজীবী খান আব্দুস সালাম, পদ্মপকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, আব্দুস শহীদ, আবুল কালাম মোড়ল, প্রাক্তন চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, সম্প্রতি কেন্দ্র থেকে শ্যামনগর উপজেলা বিএনপির জন্য আহবায়ক কমিটি দেয়া হয়েছে। বিএনপি চেয়ারম্যানের নির্দেশনা মেনে উক্ত কমিটি দেয়া হলেও ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে বিরোধীতাকারী মিরজাফররা উক্ত কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারনা চালানোর পাশাপাশি নানাভাবে দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এসব মিরজাফরদের বিষয়ে সতর্ক থেকে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তিনি সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এছাড়া সংসদের প্রধান বিরোধী দলের মনোযোগ আকর্ষন করে তরুন এ নেতা আরও বলেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী প্রার্থীর কারনে শ্যামনগরবাসীসহ জাতীয় সংসদ লজ্জিত হয়েছে। তাকে সম্পুর্নরুপে ত্যাগ করার মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারলে শ্যামনগরের উন্নয়নে সরকারি ও বিরোধী দল একযোগে কাজ করতে বদ্ধ পরিকর।

চৌগাছা সংবাদদাতা :
বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরের চৌগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে সকালে তরিকুল ইসলাম পৌর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে ইছাপুর-পাঁচনামনা পৌর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণেও বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক,চৌগাছা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আউলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান ধনী, ২ নম্বর পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং কলেজের শিক্ষকরা। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে চৌগাছা প্রেস ক্লাব মোড়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সেখানে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আউলিয়ার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলীবুদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান ধনী, বিএনপি নেতা সালাউদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি আজগর আলী, সহসভাপতি ইকলাচ হোসেন (বকুল) এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শাহিদুল ইসলামসহ স্থানীয় নেতারা।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ৫নামনা মসজিদের ইমাম মাওলানা শাহীন রহমান। পরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জাতীয় ও দলীয় পতাকা, ফেস্টুন ও ব্যানার নিয়ে চৌগাছা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ধনী প্লাজায় গিয়ে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে শহরে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তারুণ্যের উচ্ছ্বাস ও স্লোগানে মুখর হয়ে ওঠে চৌগাছা শহরের বিভিন্ন সড়ক। র‌্যালিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মীরা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চৌগাছায় আয়োজিত কর্মসূচির মাধ্যমে দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। গণতন্ত্র, মানুষের অধিকার ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

কেশবপুর সংবাদদাতা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কেশবপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ আব্দুস সামাদ বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, ৬ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া কেশবপুরের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন আজাদ বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয়; এটি দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও গণতন্ত্রের জন্য লড়াইয়ের স্মারক। দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস সংগ্রাম ও ত্যাগের ইতিহাস। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি ইউনিয়ন বিএনপি, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

মণিরামপুর সংবাদদাতা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া ও আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির অংশ হিসেবে মণিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মজিবর রহমানের পাশে দাঁড়িয়েছে উপজেলা ও পৌর বিএনপি। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির এই পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মণিরামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামালপুর গ্রামে তাঁর বাড়িতে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় তাঁরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন। পরে অসুস্থ এডভোকেট মজিবর রহমানের চিকিৎসার জন্য তাঁর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী ও নেতা হিসেবে মজিবর রহমান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তাঁর অসুস্থতার সময়ে পাশে দাঁড়ানো এবং চিকিৎসায় সহযোগিতা করা দলের নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব। এ সময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, সহ-সভাপতি মতলেব গাজী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাবেক সিনিয়র সহ-সভাপতি সন্তোষ স্বর, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক, খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শাহিন, বিএনপি নেতা মঈনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আয়ুব আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ এডভোকেট মজিবর রহমানের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চান। একই সঙ্গে মহান আল্লাহ যেন তাঁকে শিফায়ে কামিলা দান করে দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন এই প্রার্থনা করেন তাঁরা।

রামপাল প্রতিনিধি :
মোংলায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে মোংলা উপজেলা বিএনপি ও মোংলা পোর্ট পৌর বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন এবং পুকুরপাড়ে একটি সোনালু গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। দলের কর্মী হিসেবে এই দিনে প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাছের পোনা অবমুক্ত ও গাছের চারা রোপণ করা হয়েছে। তিনি আরো বলেন, মৎস্য সম্পদ দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা জরুরি। বিএনপির প্রত্যেক নেতা-কর্মীকে গাছ রোপণ ও পরিচর্যার পাশাপাশি জলাশয়ে মাছ চাষ করতে হবে। পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরিবেশ প্রতিমন্ত্রী। তার নেতৃত্বে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, শাকির হোসেন, নাসির তালুকদার, গোলাম নুর জনি, বাবলু ভূইয়া ও মোস্তাফিজুর রহমান জনিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শার্শা সংবাদদাতা :
যশোরের বেনাপোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়। র‌্যালিতে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও শ্রমিকরা অংশ নেন। বিভিন্ন স্লোগানে মুখরিত র‌্যালিটি বেনাপোলের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে পুনরায় হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির শার্শা উপজেলা শাখার শ্রমবিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সাধারণ সম্পাদক মো. শহিদ আলী এবং ইউনিয়নের সহ-সভাপতি তবিবুর রহমান তবি। র‌্যালি শেষে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি দলের নেতাকর্মীদের নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার দিন। আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। অনুষ্ঠানে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শ্রমিক ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির চেয়ারপারসন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

লোহাগড়া সংবাদদাতা :
নড়াইলের লোহাগড়ায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার লোহাগড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালিতে অংশ নেন উপজেলা বিএনপির সহ সভাপতি লোহাগড়া সরকারী কলেজের সাবেক জিএস আলহাজ্ব মোঃ সাচ্চু মিয়াসহ উপজেলা,পৌর এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। র‌্যালিটি লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকার ঢাকা বাসকাউন্টারের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল -১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, সমস্ত প্রকার বিভেদ ভুলে বিএনপিকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে রাজনীতি করতে হবে। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। দল থেকে যাকে সমর্থন দেওয়া হবে তার বাইরে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। এ জন্য এলাকায় জনমত গড়ে তুলতে হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক

    September 2, 2026

    যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    September 2, 2026

    তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত

    September 1, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.