Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
  • নড়াইলে নদীতে নিখোঁজ জেলের ম#রদেহ উদ্ধার
  • শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে ঘরবাড়ি-বিদ্যালয়, কবরস্থান
  • যশোর মহিলা কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত
  • যশোরে রেণু পোনার বাণিজ্য শত কোটি টাকার
  • যশোরে সোনা ব্যবসায়ী আল-আমিন হত্যা প্রধান আসামি টুটুল আটক
  • যশোরে প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ
  • যবিপ্রবিতে দাবা ও ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 3
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে নদীতে নিখোঁজ জেলের ম#রদেহ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreSeptember 3, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল সংবাদদাতা

নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীতে নৌকা ডুবে নিখোঁজের তিন দিন পর হেলাল শেখ (৪৫) নামে সেই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে খুলনার আবালগাতী এলাকায় নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

নিহত হেলাল শেখ কালিয়া পৌরসভার বেন্দা গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কালিয়া উপজেলায় গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিন জেলে একটি ডিঙি নৌকায় করে নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরছিলেন।

এ সময় তীব্র স্রোতের মধ্যে নোঙর করে রাখা একটি ফেরির সঙ্গে তাদের নৌকার ধাক্কা লেগে তিন জেলেই নদীতে পড়ে যান। পরে দুজন সাঁতরে তীরে উঠলেও হেলাল স্রোতের টানে নিখোঁজ হন।

খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। এরপর মঙ্গলবার খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনব্যাপি নদীতে তল্লাশি চালালেও হেলালের সন্ধান পাওয়া যায়নি। পরে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী বলেন, বৃহস্পতিবার সকালে আবালগাতী এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

পরে স্বজনরা এসে সেটি হেলাল শেখের মরদেহ হিসেবে শনাক্ত করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

    September 3, 2026

    শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে ঘরবাড়ি-বিদ্যালয়, কবরস্থান

    September 3, 2026

    যশোর মহিলা কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.