Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
  • নড়াইলে নদীতে নিখোঁজ জেলের ম#রদেহ উদ্ধার
  • শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে ঘরবাড়ি-বিদ্যালয়, কবরস্থান
  • যশোর মহিলা কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত
  • যশোরে রেণু পোনার বাণিজ্য শত কোটি টাকার
  • যশোরে সোনা ব্যবসায়ী আল-আমিন হত্যা প্রধান আসামি টুটুল আটক
  • যশোরে প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ
  • যবিপ্রবিতে দাবা ও ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 3
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

banglarbhoreBy banglarbhoreSeptember 3, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পাইকগাছা সংবাদদাতা

মৎস্যসম্পদের উন্নয়ন ও প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় খুলনার পাইকগাছায় প্লাবনভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেতসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম এমদাদুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি আলতাফ হোসেন, বিএনপি নেতা মোল্লা ইউনুস আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা জানান, প্রাকৃতিক ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করতে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই সঙ্গে এ উদ্যোগ মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, এ কার্যক্রমের আওতায় পাইকগাছা উপজেলার ৪০টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩৩৪ কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নড়াইলে নদীতে নিখোঁজ জেলের ম#রদেহ উদ্ধার

    September 3, 2026

    শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে ঘরবাড়ি-বিদ্যালয়, কবরস্থান

    September 3, 2026

    যশোর মহিলা কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.