অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মদিনাবাঘ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন রাজঘাট এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ইমন নারিকেল গাছের পাতা কাটছিলেন। এ সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গাছ থেকে ছিটকে নিচে খালের মধ্যে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
