Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পপুলার মেডিকেল সার্ভিসেস এন্ড হসপিটালের নাম নিয়েও বিভ্রান্তির অভিযোগ
  • কোচিং বাণিজ্যে শিক্ষাব্যবস্থা দিশেহারা অভিভাবক
  • যশোর বোর্ডে প্রায় ৭৫ হাজার শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ
  • চোরাই মোটর পার্টস কেনাবেচার অভিযোগে দু’জনের কারাদণ্ড
  • চৌগাছায় সার ডিলারকে ঘিরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
  • জান্নাতুল ফেরদৌস মৌসুমীর বিয়ে ও পরকিয়ার প্রতারণা (পর্ব ১)
  • যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ
  • যশোরে মধ্যরাতে সাব রেজিস্ট্রি অফিসের পুরাতন ভবনে আগুন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তিন কোটি টাকার বিরোধপূর্ণ জমি দখল চেষ্টা

যশোরে আদালতের নিষেধাজ্ঞা সম্বলিত সাইনবোর্ড চুরি!
banglarbhoreBy banglarbhoreSeptember 8, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সেই তিন কোটি টাকার মূল্যের জমি ফের দখল চেষ্টার অভিযোগ উঠেছে। শহরের ঘোপ জেলরোড এলাকায় ওই জমি থেকে আদালতে টাঙানো সাইনবোর্ড চুরি করে নিয়ে গেছে প্রতিপক্ষরা।

এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন জমি মালিক ফজলে রাব্বী। যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার ফজলে রাব্বী জানান, যশোর কোতোয়ালি থানার ৯২ ঘোপ মৌজায় এস এ-৫০৩, আরএস ৫২৩ খতিয়ানের আর এস ১৭৭০ দাগে তাদের ২৮.৬৯ শত জমি রয়েছে। একসময় মোশরফ হোসেন তাদের জমি ও স্থাপনার কেয়ারটেকার ছিলেন।

ওই সময় মোশরফ হোসেন ৬ শতক জমি জাল-জালিয়াতি করে ভুয়া দলিল তৈরি করেন। বিষয়টি ফাঁস হওয়ার পর তিনি আদালতে মামলা করেন। মামলা চলমান রয়েছে। জমিতে আদালতের নিষেধাজ্ঞা সম্বলিত সাইনবোর্ডও টানানো হয়।

অভিযোগকারী ফজলে রাব্বী আরও জানান, আদালতের বারণ থাকা সত্ত্বেও বিবাদীরা জমিটি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছে।

গত ২ জানুয়ারি ২০২৬ সকালে ঘোপ জেলরোডস্থ কুইন্স হসপিটালের সামনে ওই জমির দোকানে তালা ভাঙার চেষ্টা করলে বাঁধা দেওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় গত ৩ জানুয়ারি যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২১৬) করা হয়। পরবর্তীতে গত ১৯ মার্চ ২০২৬ রাতে জমিতে টাঙানো আদালতের নিষেধাজ্ঞার সাইনবোর্ড খোলার চেষ্টা করা হলে নিরাপত্তারক্ষী রানা গাজীর বাঁধার মুখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে ২০ মার্চ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়। তারপরও সম্প্রতি বিবাদীদের যোগসাজশে দুর্বৃত্তরা দুটি সাইনবোর্ড কৌশলে চুরি করে নিয়ে গেছে।

অভিযোগে মৃদুল (৩৫), ফজলে আরা জাহান (৬২), ফখরুক কবির বুলবুল (৬৫), শাহ্ আলম (৪০), মেহেদী হাসান রনি (২৬) এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে বিবাদী করা হয়েছে।

এ বিষয়ে বাদী ফজলে রাব্বী আরও জানান, ওই চক্রটি নানা ষড়যন্ত্র চক্রান্ত করে আসছে। একাধিক পরিচয়পত্র দিয়ে জাল-জালিয়াতি করে জমির দলিল তৈরি, আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সেই জমি বিক্রির চেষ্টা করছে তারা।

বিবাদীরা প্রভাবশালী হওয়ায় যেকোনো সময় জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটাতে পারে বলে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

ফজলে রাব্বীর অভিযোগের তদন্তকারী কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার এসআই আনিস জানান, সিসিটিভির ভিডিও ফুটেজে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে তিনি আদালতে প্রতিবেদন দাখিল করবেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    পপুলার মেডিকেল সার্ভিসেস এন্ড হসপিটালের নাম নিয়েও বিভ্রান্তির অভিযোগ

    September 10, 2026

    কোচিং বাণিজ্যে শিক্ষাব্যবস্থা দিশেহারা অভিভাবক

    September 10, 2026

    যশোর বোর্ডে প্রায় ৭৫ হাজার শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ

    September 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.