Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ইফতার অনুষ্ঠিত
  • পবিত্র ঈদুল ফিতরে যশোরে প্রথম জামায়াত সকাল ৮টায়
  • পাট বিজ বিক্রি ত্বরান্বিত করতে যশোরে চাষি সমাবেশ
  • জাতীয় সংসদে বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন প্রতিমন্ত্রী অমিত
  • যুদ্ধের নামে মানুষ হত্যা বন্ধের দাবিতে যশোরে মানববন্ধন
  • যশোরে ৫৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১
  • দ্যোতনা’র কবিতাপাঠ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে দুই সহিংস ঘটনায় জেলা জুড়ে আতঙ্ক

♦ বিএনপি নেতা হত্যায় আটক ২ ♦ জুলাই যোদ্ধাকে ছুরিকাঘাত
banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৪, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা জুড়ে একের পর এক সহিংস ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফিল্মি স্টাইলে মোটরসাইকেলযোগে এসে বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে আটক করেছে পুলিশ। ওই হত্যার পরদিনই জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ এক যোদ্ধাকে ছুরিকাঘাতের ঘটনায় নতুন করে উদ্বেগ বেড়েছে।

পুলিশ জানায়, নিহত আলমগীর হোসেনের আপন জামাতা বাসেদ আলী পরশ ও তার সহযোগী আসাবুল ইসলাম সাগরকে আটক করা হয়েছে। হুমকি-ধামকি ও জমি ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে আলমগীরের পরিবার কোতোয়ালি মডেল থানায় মামলা করলে তাদের আটক করা হয়। তবে মোটরসাইকেলে এসে পিস্তল ঠেকিয়ে মাথায় গুলি করে পালিয়ে যাওয়া মূল হত্যাকারি এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

রোববার দুপুরে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ব্যবসা সংক্রান্ত হত্যাকাণ্ড। এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। একাধিক পুলিশ টিম হত্যাকারিদের শনাক্তে কাজ করছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই রোববার সকালে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ এনাম সিদ্দিকিকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। স্থানীয়দের ভাষ্যমতে, প্রতিদিনের মতো সকালে হাঁটার সময় অজ্ঞাত দুই ব্যক্তি তার পথরোধ করে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকলেও তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

ঘটনার খবর পেয়ে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েন। তার নির্দেশে দলীয় নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে আহতের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, জুলাই যোদ্ধা আহতের বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছেন। এটি ব্যক্তিগত বিরোধের জেরে ঘটতে পারে। তিনি দাবি করেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যশোরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

পরপর দুই সহিংস ঘটনায় যশোর জেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ইফতার অনুষ্ঠিত

মার্চ ১২, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরে যশোরে প্রথম জামায়াত সকাল ৮টায়

মার্চ ১২, ২০২৬

পাট বিজ বিক্রি ত্বরান্বিত করতে যশোরে চাষি সমাবেশ

মার্চ ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.