Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাতক্ষীরায় একদিনে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • জীবননগরে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মহেশপুরের সেই যমজ কন্যা শিশুদের জামা-কাপড় ও ফ্যান দিলেন ইউএনও
  • যশোর সদরে তিনটি কালভার্টের উদ্বোধন
  • জ্বালানি খাতকে নিরাপদ করতে বৈচিত্র্য আনতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১২, ২০২৬

যশোরে পাঁচ শতাধিক রোগীর মাঝে ফল বিতরণ

স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উৎসব সমাপ্ত
banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১২, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে পাঁচ শতাধিক রোগীর মাঝে ফল বিতরণ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যুগ-নায়ক স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উৎসব উপলক্ষে যশোরে হাসপাতালে রোগীদের মাঝে ফল বিতরণ করা হয়েছে। যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের উদ্যোগে দুই দিনব্যাপি উৎসবের সমাপনী দিন সোমবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি সব বিভাগের রোগীদের মাঝে এ ফল বিতরণ করা হয়।

ফল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন সাফায়েত। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ। তিনি জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে সাড়ে পাঁচশত প্যাকেট ফল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আরএমও উম্মে হাবিবা, সিনিয়র কনসালটেন্ট (চক্ষু) হিমাদ্রী শেখ সরকার, ডাক্তার মনিকা মোহন্ত, ইলা রাণী মণ্ডল, রেডিওলোজিস্ট মৃত্যুঞ্জয় রায়, যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সহ সম্পাদক স্বামী আত্মবিভানন্দ প্রমুখ।

উল্লেখ্য, ১৮৬৩ খ্রিষ্টাব্দে মকর সংক্রান্তি তিথিতে ভারতের উত্তর কলকাতার সিমলা অঞ্চলে ৩ নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটের এক কায়স্থ পরিবারে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। ১৯০২ সালের ৪ জুলাই এই মহান পুরুষ হাওড়ার বেলুড় মঠে মৃত্যুবরণ করেন।

তার জন্মতিথি উপলক্ষে যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের উদ্যোগে ১০ জানুয়ারি দুই দিনব্যাপি এ উৎসবের আয়োজন করা হয়। ওই দিন ভোরে মঙ্গলারতির পর বেদমন্ত্র পাঠ ও প্রার্থনা, বিশেষ পূজা, হোম ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। এ উপলক্ষ্যে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ যশোরের পরিচালনায় দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ‘স্বামী অক্ষরানন্দ ও আমেনা খাতুন বৃত্তি’ প্রদান এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়া ‘স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনাসভা ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠান শেষে প্রসাদ বিতরণ করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সাতক্ষীরায় একদিনে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

জীবননগরে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহেশপুরের সেই যমজ কন্যা শিশুদের জামা-কাপড় ও ফ্যান দিলেন ইউএনও

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.