Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ক্লাবের নতুন কমিটি বরণ ও পরিচিতি অনুষ্ঠান
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি
  • ইরানী প্রেসিডেন্ট কার্যালয়ে ইসরাইয়েলি হামলা
  • জীবননগরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
  • শ্যামনগর থানায় শাহ আলমের নেতৃত্বে অগ্নিসংযোগ ও অস্ত্র লুট!
  • মণিরামপুরে পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা
  • সাতক্ষীরায় কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
  • আইজিপির উপহার পেলেন কর্তব্যরত অবস্থায় জীবনদানকারী পুলিশ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আপিলেও টিকল না বিএনপি প্রার্থীর মনোনয়ন, স্বতন্ত্রে রইল ছেলে

যশোর-৪ আসন
banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ঋণ খেলাপির অভিযোগে যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টি. এস. আইয়ুবের মনোনয়ন আপিলেও খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা আইয়ুবের ছেলে ফারহাদ সাজিদের মনোনয়ন মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানি হয়।

ফারহান সাজিদের জমা দেয়া ১ শতাংশ সমর্থকের স্বাক্ষর থেকে দৈবচয়নের ভিত্তিতে ১০ জনের স্বাক্ষর যাচাই করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। একজনের স্বাক্ষর না মেলায় মনোনয়ন বাতিল করা হয়। আজ ইসির আপিল শুনানিতে স্বতন্ত্র হিসেবে প্রার্থীতা ফিরে পান ফারহান সাজিদ।

এদিকে ঋণখেলাপির দায়ে শুনানি শেষে ফারহান সাজিদের বাবা এবং যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টি. এস. আইয়ুবের মনোনয়ন আপিলে নামঞ্জুর করে ইসি। এর আগে, গত ৩০ ডিসেম্বর যশোরের রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসানকে ঢাকা ব্যাংকের দেয়া এক চিঠিতে জানিয়েছে, ঋণখেলাপি তালিকায় (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি) নাম থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তালহা শাহরিয়ার আইয়ুবের (টিএস আইয়ুব) প্রার্থিতা যেন গ্রহণ করা না হয়।

ব্যাংকটির ঢাকা ধানমন্ডি মডেল ব্রাঞ্চের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রিয়াদ হাসান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস এম রাইসুল ইসলাম নাহিদের স্বাক্ষরিত চিঠিতে আইয়ুবকে ‘ঋণখেলাপি ও সিআইবি রিপোর্টে তালিকাভুক্ত’ বলে উল্লেখ করা হয়।

টিএস আইয়ুব সাইমেক্স লেদার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর, বসুন্দিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আসনটিতে আইয়ুব ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু ও অভয়নগর উপজেলা শাখার সভাপতি মতিয়ার ফারাজী। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন আইয়ুবের ছেলে ফারহান সাজিদ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর ক্লাবের নতুন কমিটি বরণ ও পরিচিতি অনুষ্ঠান

মার্চ ১১, ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

মার্চ ১১, ২০২৬

ইরানী প্রেসিডেন্ট কার্যালয়ে ইসরাইয়েলি হামলা

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.