বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার যশোর ব্যাটালিয়নের বিভিন্ন টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে। আটক মালামালের মধ্যে রয়েছে ৩১টি শাড়ি, চারটি কম্বল, ছয়টি খাদ্যসামগ্রী ও ১৫টি কসমেটিকস সামগ্রী।
এসব পণ্যের আনুমানিক মূল্য ২ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
