Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
  • স্টেশন ইনচার্জ মাসে ১২ দিন অফিসে, বাসা থেকে ট্রেন পরিচালনা করেন মাস্টার!
  • ভূমি অফিসে ফাঁকিবাজি ঠেকাতে আসছে ডিজিটাল নজরদারি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা জানুয়ারি ২৩, ২০২৬

ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট চার বছর পর ফাইনালে যশোর

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট চার বছর পর ফাইনালে যশোর
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক
চার বছর ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ খুলনা বিভাগীয় পর্যায়ের ফাইনালে জায়গা করে নিয়েছে যশোর। শুক্রবার মাগুরা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরাকে চার উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে যশোরের কিশোররা। ২০২২ সালে ফাইনালে মেহেরপুরের কাছে হেরে রানার্সআপ হয় যশোর। এরপর থেকে প্রতিটা আসরে সেমিফাইনাল খেললেও এবারই ফাইনালে উঠতে পারলো শামসুদ্দিন শাহাজি নন্টুর শিষ্যরা।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সাতক্ষীরা। ব্যাট করতে নেমে দারুণ শুরু এনে দেন সাতক্ষীরার দুই ওপেনার। ৪৯ রানে উদ্বোধনী জুটির পতন ঘটে। এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন যশোরের স্পিনাররা। স্পিনের ফাঁদে আটকে গিয়ে শেষ পর্যন্ত ৩০ ওভার ৫ বলে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় সাতক্ষীরার দলীয় ইনিংস। বল হাতে যশোরের আফিফ হাসান লিখন ২২ রানে ৩টি, এসকে শোয়েব ইসলাম নাবিদ ২২, সাগর রায় ৫ ও দলীয় অধিনায়ক আসাদুল্লাহ হিল গালিব ২ রানে ২টি করে উইকেট দখল করেন। ব্যাট হাতে সাতক্ষীরার এসকে রোহান আহমেদ ৫০ বলে ৩টি চারে ২৮ তানভীর হাসান ২২ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে ৫২ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যশোর। তবে সেখান থেকে অপরাজিত ২৯ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান রবিউল ইসলাম। রবিউলের ৫৯ বলের ইনিংসে ছিল ৬টি চারের মার। এর পাশে ব্যাট হাতে যশোরের আসাদুল্লাহ হিল গালিব ১৬, আশরাফুজ্জামান জিম ১৪ ও মাশফি হাসান ১২ রান করেন। বল হাতে সাতক্ষীরার হাসানুল বান্না ১০ ও এসকে আজনাথ ১৯ রানে দুটি উইকেট দখল করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.