Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বেনাপোলে ২৫ কেজি গাঁজাসহ চোরাচালানি মালামাল আটক
  • শহরময় এসির তার-পাইপ চুরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন!
  • পাশাপোলে জামায়াতের রুকন সম্মেলন
  • আশাশুনিতে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
  • ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী
  • সাতক্ষীরায় বিপু রেজার মৃত্যু ঘিরে নতুন বিতর্ক : সংবাদ প্রকাশ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি
  • সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • রামপালে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আশাশুনিতে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে

৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী
banglarbhoreBy banglarbhoreSeptember 28, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আশাশুনি সংবাদদাতা :
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ হঠাৎ ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সোমবার ভোর ৪টার দিকে আকস্মিকভাবে এ ভাঙনে বাঁধের বড় একটি অংশ নদীতে চলে যায়। ফলে পুরো বাঁধটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত ভাঙন রোধ ও বাঁধ সংস্কার না করা হলে প্রতাপনগর ইউনিয়নের ১৪টি গ্রামের প্রায় ৬ হাজার বিঘা মাছের ঘের ও ফসলি জমি প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ভাঙনের পর থেকেই আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। নদীর প্রবল স্রোতে ভাঙনস্থল আরও বিস্তৃত হলে আশপাশের এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। একই সঙ্গে বিস্তীর্ণ এলাকার মাছের ঘের, ধানের জমি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশের বাঁধের ভাঙনস্থল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া না হলে বাঁধের অবশিষ্ট অংশও নদীগর্ভে বিলীন হতে পারে। এতে শুধু যোগাযোগ ব্যবস্থা নয়, প্রতাপনগরের বিস্তীর্ণ জনপদও প্লাবনের ঝুঁকিতে পড়বে।

ভাঙনের খবর পেয়ে স্থানীয় জনগণ তাৎক্ষণিকভাবে বাঁধ রক্ষার কাজে হাত দিয়েছেন। মাটি ভর্তি বস্তা ফেলে বাঁধ রক্ষার কাজ করা হচ্ছে। উপজেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলী এবং ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ওহিদুজ্জামান স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ভাঙন প্রতিরোধে কাজ করেন। স্থানীয়দের পাশাপাশি চার শতাধিক মানুষ বাঁধ রক্ষা ও সংস্কার কাজে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে, ভাঙনের খবর পেয়ে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় পাউবো’র এসডিই রাশিদুজ্জামান, উপজেলা জামায়াতের নায়েবে আমির নুরুল আফসার মর্তুজা, উপজেলা আমির আবু মুসা তারিকুজ্জামান তুষারসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ভাঙনস্থলের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী জানান, কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশের প্রায় ১৫০ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সঙ্গে নিয়ে ভাঙন প্রতিরোধের প্রাথমিক কাজ শুরু করা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে (পাাউবো) অবহিত করা হয়েছে।

এলাকাবাসী জানান, জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নিলে নদীর স্রোতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। বাঁধটি রক্ষা করা না গেলে ১৪ গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি প্রায় ৬ হাজার বিঘা মাছের ঘের ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার এবং স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের এসডিই রাশেদুজ্জামান জানান, আমরা ঘটনাস্থলে সকাল ৮ টা থেকে কাজ করে যাচ্ছি। তাৎক্ষিক ভাবে বস্তায় মাটি ভরে ডাম্পিং করা হচ্ছে। যত রাত হোক কাজ সম্পন্ন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। সাথে সাথে জিও টিউব ব্যবহার করে বিকল্প বাঁধ তৈরির কাজ করা হবে।

পাউবোর বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আবদুর রহমান তাজকিয়া বলেন, জোয়ারের চাপে ওই পয়েন্টে ধস নেমেছে। সেখানে বস্তা ডাম্পিংয়ের পাশাপাশি জিও টিউব ব্যবহার করে বিকল্প বাঁধ তৈরির কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বেনাপোলে ২৫ কেজি গাঁজাসহ চোরাচালানি মালামাল আটক

    September 28, 2026

    শহরময় এসির তার-পাইপ চুরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন!

    September 28, 2026

    পাশাপোলে জামায়াতের রুকন সম্মেলন

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.