চৌগাছা সংবাদদাতা :
যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে রুকন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে আয়োজিত সম্মেলনে সম্মেলনে সভাপতিত্ব করেন পাশাপোল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার কবির উদ্দিন।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি।
বিশেষ অতিথি ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন, প্রভাষক মাহমুদুর রহমান ও শিক্ষক আবু নাঈম।
এ সময় বাংলার ভোর চৌগাছা সংবাদদাতা আবদুল কাদেরসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম জোরদার, দায়িত্বশীল কর্মীদের ভূমিকা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। পরে নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
