Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঐতিহাসিক চুনখোলা মসজিদ: বাগেরহাটের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন
  • সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের সভা
  • তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  • আ. লীগ কর্মীদের ওপর নির্ভরশীলতাই মুন্নির ফেল করার কারণ
  • রিকশাচালককে হত্যা করে যশোরে রিকশা ছিনতাই
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য আটক
  • ২৫ এপ্রিল জেসিএফ প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজুর নাগরিক শোকসভা
  • মাগুরায় ভোক্তার অভিযানে জরিমানা 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় চাঞ্চল্যকর টিটো মন্ডল হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
মাগুরা শালিখা উপজেলার গজদুর্বা গ্রামের কলেজ ছাত্র টিটো মন্ডল হত্যার আসামিদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবার।

মঙ্গলবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিহত টিটো মন্ডলের মা আরিফা বেগম অভিযোগ করেন, আমার ছেলেকে গ্রাম্য দলাদলি থেকে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ফাহিম মুসল্লি, রাতুল মোল্লা, সাব্বির মোল্লা, রেজওয়ান মোল্লা ও মনিরুল মোল্লাসহ ১১ জন পরিকল্পিত ভাবে পহেলা জানুয়ারি রাত ৯ টার দিকে ফোন দিয়ে ডেকে নিয়ে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ গত ২ জানুয়ারি টিটো হত্যায় জড়িত ফাহিম, রাতুল ও সাব্বিরকে আটক করে অন্য আসামিদেরকে বাদ দিয়ে তাদের তিন জনকেই এজাহারভুক্ত আসামি করে। একপ্রকার জোর করে বাড়ি থেকে ডেকে নিয়ে মামলার বাদী হিসেবে ওই এজাহারে তার স্বাক্ষর করিয়ে নেন। খুনের সাথে জড়িত অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তদন্তকারী কর্মকর্তা সুমিত রায় তাদেরকে আটক করছে না।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই সুমিত রায় বলেন, মামলার তদন্ত চলছে। অন্য কেউ জড়িত থাকলে তাকে আটক করা হবে।

অন্যদিকে ওই সময় আহত হওয়া তার চাচা ডলার হোসেন শাকিল বাদী হয়ে ২৫ জানুয়ারি মাগুরা আদালতে আটক তিন জনসহ ১১ জনকে আসামি করে আদালতে একটি সিআর ১৫/২৬ মামলা করেছেন। এ মামলায় বিজ্ঞ বিচারক তদন্তকারী কর্মকর্তাকে ১০ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

টিটো হত্যার এজাহারে জোরপূর্বক স্বাক্ষরের বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ বলেন, বানোয়াট কথাবার্তা ও ভিত্তিহীন, সেখানে আমার কোন স্বাক্ষর নেই। যেভাবে বাদীর এজাহার পেয়েছি সেভাবেই মামলা হয়েছে। আসামি আটক হয়েছে এবং কারাগারে রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঐতিহাসিক চুনখোলা মসজিদ: বাগেরহাটের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন

মার্চ ১৫, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের সভা

মার্চ ১৫, ২০২৬

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মার্চ ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.