Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জনবলের অভাব : নড়াইলে অযত্নে মুখ থুবড়ে পড়েছে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
  • যশোরে ২৫ গ্রামের মানুষের দুর্ভোগের কারণ একটি কাঁচা রাস্তা
  • অভয়নগরে পুলিশের পুরস্কারঘোষিত মাদক কারবারি গ্রেপ্তার
  • কেশবপুরে পাটা বাঁধ অপসারণ : জব্দ চায়না দুয়ারি জাল
  • মাদক সেবন : মহেশপুরে যুবকের কারাদণ্ড
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে উপজেলা কমিটির সভা
  • যশোরে মধ্যরাতে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আহত ৬
  • জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে পাটা বাঁধ অপসারণ : জব্দ চায়না দুয়ারি জাল

banglarbhoreBy banglarbhoreSeptember 29, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর সংবাদদাতা

যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পদ্মবিলে অভিযান চালিয়ে পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দুটি পাটা বাঁধ অপসারণ করা হয়েছে। একই সঙ্গে প্রায় চার হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এতে জলমগ্ন হওয়ার ঝুঁকিতে থাকা প্রায় ৫৫০ থেকে ৬০০ বিঘা ফসলি জমির ধান রক্ষা পেয়েছে।

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের দিকনির্দেশনায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নের পদ্মবিল ও মার্সিনা বিলের মধ্যবর্তী সংযোগস্থলে থাকা দুটি পাটা বাঁধ অপসারণ করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে জাল দিয়ে পানির স্বাভাবিক গতিপথ বন্ধের বাঁধা অপসারণ করা হয়।

এ সময় পদ্মবিল ও মার্সিনা বিলের প্রায় আটটি স্থান থেকে আনুমানিক ৪ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী, ভাল্লুকঘর পুলিশ ফাঁড়ির এএসআই নারদ কুমার বিশ্বাস, ভিডিপি দলনেতা আলী হোসেন, তালিব হোসাইন, আনসার কমান্ডার ইয়াসিন আলী, দলনেতা শেখ রাজিকুল ইসলাম ও আমানত আলী গাজী।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জনবলের অভাব : নড়াইলে অযত্নে মুখ থুবড়ে পড়েছে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র

    September 29, 2026

    যশোরে ২৫ গ্রামের মানুষের দুর্ভোগের কারণ একটি কাঁচা রাস্তা

    September 29, 2026

    অভয়নগরে পুলিশের পুরস্কারঘোষিত মাদক কারবারি গ্রেপ্তার

    September 29, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.