Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৩১, ২০২৬

সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৩১, ২০২৬
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপি চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘কারিগরি শিক্ষা নিলে, বিশ্ব জুড়ে কর্ম মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শনিবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস চত্বরে এসেট প্রকল্পের অর্থায়নে এবং পলিটেকনিক ইনস্টিটিউটের বাস্তবায়নে অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তব্য পাঠ করেন ইলেক্ট্রনিক্স চিফ ইনস্ট্রাক্টর মাছুম বিল্লাহ।

প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর খুলনার পরিচালক (উপসচিব) মিজানুর রহমান। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হবে। পলিটেকনিকের শিক্ষার্থীদের গুরুত্বের সাথে প্রশিক্ষণ নিতে হবে। শুধু সনদ বা সার্টিফিকেট নয়, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমেই টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মঈন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, যশোর সরকারি সার্ভে ইন্সটিটিউটের অধ্যক্ষ ড. এম এম নজমুল হক, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট উপাধ্যক্ষ প্রকৌশলী মহানন্দ মজুমদার, প্রেমী পাওয়ার ইণ্ডাস্ট্রির চেয়ারম্যান প্রকৌশলী আলমগীর হোসেন প্রমুখ।

উদ্বোধন শেষে অতিথিরা চাকরি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন এবং চাকরি প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। চাকরি মেলায় দেশের বিভিন্ন প্রান্তের মোট ১০টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চাকরি প্রত্যাশীদের কাছ থেকে সিভি গ্রহণ করেন এবং প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের বাছাই করেন। এদিন এখানে ২৩ জন তাৎক্ষণিক চাকরি লাভ করেন। এর পূর্বে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আজিজুর রহমান ফেস্টুন উড়িয়ে চাকরি মেলা উদ্বোধন করেন। এ সময় সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন চিফ ইন্সট্রাক্টর সিদ্দিক আলি।

চাকরি মেলা সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.