Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২, ২০২৬

সাতক্ষীরায় জাতীয় পে-স্কেল বাস্তবায়ন দাবিতে কর্মবিরতি

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২, ২০২৬
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরায় জাতীয় পে-স্কেল বাস্তবায়ন দাবিতে কর্মবিরতি
oplus_0
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবীতে সাতক্ষীরায় কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা হতে বেলা ১১ টা পর্যন্ত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর ও দায়রা জজ কার্যালয়ের সামনে এ কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কর্মবিরতিতে সংগঠনের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলিম মোল্যা, মহিদুল ইসলাম, আরিফুর রহমান, হিরেন কুমার বালা, আবু হাসান, কামরুল ইসলাম, আব্দুল হালিম, মো. সানাউল্লাহ, নয়ন কুমার কুন্ডু, তানভীর আহমেদ, আব্দুল গফুর, মনিরুল ইসলাম, স্বপন দাস, তানভীর ইসলাম, আব্দুল গফুর, জহির হাসান, নাসরিন সুলতানা, ইয়াসমিন সুলতানা, গোলাম আজম, হাছিয়া খাতুন প্রমুখ।

এসময় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা প্রশাসক কার্যালয়ের সকল পর্যায়ের কর্মচারী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অবিলম্বে প্রস্তাবিত পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। বিচার বিভাগের কর্মচারীরা যে বেতন পায় তা দিয়ে আমাদের সন্তানদের মুখে দুমুঠো ভাত দিতে পারি না। যে বেতন পেয়ে থাকি সেই বেতন দিয়ে পরিবারের পাশে দাঁড়াতে পারি না। সরকার যদি জাতীয় পে-স্কেল বাস্তবায়ন না করে তাহলে এত টাকা কেন খরচ করলো । অতি দ্রুত জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করা না হইলে আরো দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দেন বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.