Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৪, ২০২৬

বাঘারপাড়ায় জামায়াতের নির্বাচনী পথসভা

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার অধ্যাপক গোলাম রসুলের
banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
বাঘারপাড়ায় জামায়াতের নির্বাচনী পথসভা
Share
Facebook Twitter LinkedIn

বাঘারপাড়া সংবাদদাতা
বিপুল জনসমাগম ও জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী পথসভা। মঙ্গলবার বিকেলে চাড়াভিটা বাজারে প্রধান সড়কের পাশে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় গণজোয়ারে।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল বলেন, দেশের মানুষ দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনের অবসান চায়। তিনি বলেন, “এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়—এটি ন্যায়, ইনসাফ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম।”

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন সম্ভব। সকল ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের সমান অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় তিনি চাড়াভিটা এলাকাকে শিল্পাঞ্চলে রূপান্তর, কারিগরি শিক্ষার সম্প্রসারণ এবং উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার আশ্বাস দেন।

পথসভা উপলক্ষে দলীয় প্রতীক, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়ে ওঠে পুরো এলাকা। মঞ্চ ও সড়কের দুই পাশে নেতাকর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সভা শেষে একটি বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

আয়োজকদের দাবি, এই বিপুল জনসমাগম পরিবর্তনের পক্ষে ক্রমবর্ধমান জনসমর্থনেরই প্রতিফলন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.