Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিএসপির ২৫৫তম সাহিত্যসভা ও বিদ্রোহী বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
বিএসপির ২৫৫তম সাহিত্যসভা ও বিদ্রোহী বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২৫৫তম মাসিক সাহিত্যসভা ও বিদ্রোহী বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় যশোর শহরের পোস্ট অফিস পাড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বিএসপির আজীবন সদস্য ড. শাহনাজ পারভীন, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ডা. মোকাররম হোসেন এবং অধ্যাপক সুরাইয়া শরীফ।

বিএসপির সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন, বিদ্রোহী বিশেষ সংকলনের সম্পাদক কাজী নূর ও সংগঠনের সহ-সভাপতি আমির হোসেন মিলন।

অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন বিএসপির সাবেক সভাপতি এডিএম রতন, অধ্যাপক সুরাইয়া শরীফ, ভদ্রাবতী বিশ্বাস, রাশিদা আখতার লিলি, অ্যাডভোকেট মাহমুদা খানম, এম এ কাসেম অমিয়, আব্দুল হালিম, অরুণ বর্মন, আহমেদ মাহবুব ফারুক, আবুল হাসান তুহিন, শাহরিয়ার সোহেল, সঞ্জয় নন্দী, হীরামন সরকার, শরিফুল আলম, সানজিদা ফেরদৌস, খলিলুর রহমান, শরীফ হোসেন ধীমানসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সাহিত্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কবি অরুণ বর্মনকে চট্টগ্রাম থেকে শিল্পপতি মুজিবুর রহমান কিশোরবেলা সাহিত্য পুরস্কার ২০২৪ (গদ্য শাখা) এবং কবি সঞ্জয় নন্দীকে বাংলাদেশ প্রকাশনী প্রগতি সাহিত্য পত্রিকা পরিষদের বর্ষসেরা কবি নির্বাচিত হওয়ায় সম্মাননা প্রদান করা হয়। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এছাড়া, বিএসপির বার্ষিক চড়ুইভাতি ২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রতিযোগিতায় আবুল হাসান তুহিন ও শাহরিয়ার সোহেলকে পুরস্কৃত করা হয়। একই উপলক্ষে লেখা শ্রেষ্ঠ প্রবন্ধের জন্য মোস্তানূর রহমান স্বাক্ষরকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্রোহী সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে সাহিত্য ও সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও সাহিত্যিকদের সৃজনশীল বিকাশে এ সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.