Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আগুন রাঙা ফাগুন আজ-ভালোবাসার দিন
  • যশোরে রাজনৈতিক সৌজন্যের অনন্য দৃষ্টান্ত: অমিত ও কাদেরের ফোনালাপ
  • রমজানকে সামনে রেখে গরুর মাংসের দাম বৃদ্ধির পাঁয়তারা
  • আমি কোনো দলের নই, সবার এমপি : ডা. ফরিদ
  • সাবেক মন্ত্রী তরিকুলের কবর জিয়ারত করলেন ছেলে নবনির্বাচিত এমপি অমিত
  • যশোরে বিজয়ী জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • বাগেরহাটে জামায়াত-৩, একটিতে বিএনপি
  • বিছানায় স্বামীর গলাকাটা মরদেহ, স্ত্রী পলাতক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আগুন রাঙা ফাগুন আজ-ভালোবাসার দিন

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৪, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
ছবিটি যশোর পৌর কমিউনিটি সেন্টার চত্বর থেকে তুলেছেন- জয়ন্ত বসু।
Share
Facebook Twitter LinkedIn

শরিফুল ইসলাম
কবি সুভাষ মুখোপাধ্যায় লিখেছেন, ‘ফুল ফুটুক আর না ফুটুক/ আজ বসন্ত…’। আবার হৃদয়ের ব্যাকুলতা নিয়ে মুগ্ধতার কবি রাজ পথিক লিখেছেন, ‘বাড়িয়েছিলাম দু’বাহু,
হাতে নিয়ে এক-গুচ্ছ গোলাপ,
তোমায় জানিয়েছিলাম নিমন্ত্রণ’।

আজ পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। শীতের আড়ষ্টতা ভেঙে শিমুল- পলাশ- কৃষ্ণচূড়ার ডালে ডালে ঋতুরাজ বসন্তের অনিন্দ্য প্রকাশ। কোকিলের কুহুতান, ফুলে ফুলে ভ্রমরের খেলা, গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা, ফুটন্ত আমের মুকুল, গাছের ডগায় নতুন নতুন কুড়ি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও নাগলিঙ্গমের ফুটে ওঠা- এ সবই জানান দিচ্ছে ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে…’। বনফুলের পল্লবে, দখিনা বাতাসে শিহরন জাগাবার সময় এসেছে।

বসন্ত মানে প্রেম। ফাগুন এসে কানে কানে বলে এতদিন ধরে যার অপেক্ষা, সেই বসন্ত এসেছে তোমায় রাঙিয়ে দিতে। বসন্ত মানে সজীবতা, বসন্ত মানে ফুলের মতো ফুটে ওঠা। আবার বসন্তকে কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, ‘বসন্তে কি কেবল ফোটা ফুলের মালা রে/দেখিস নে কি শুকনো পাতা, ঝরা ফুলের খেলা রে।’ আবার বসন্ত মানেই খুনে রাঙা দ্রোহ। বসন্তেই যে ভাষার সংগ্রাম! ভাই হারানোর শোক, সন্তানহারা মায়ের চোখের জল। বসন্তেই ২১ ফেব্রুয়ারি। সবটাই যেন বাঙালি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে রাজনৈতিক সৌজন্যের অনন্য দৃষ্টান্ত: অমিত ও কাদেরের ফোনালাপ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রমজানকে সামনে রেখে গরুর মাংসের দাম বৃদ্ধির পাঁয়তারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

আমি কোনো দলের নই, সবার এমপি : ডা. ফরিদ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.