Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মুরিয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দূর্গাৎসব
  • যশোরে বাবা-মাকে হত্যাচেষ্টা,ছেলের ৬ মাসের কারাদণ্ড
  • যশোরে অস্ত্র মামলায় কাদেরের ১৭ বছরের কারাদণ্ড
  • ঝিকরগাছায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি সাবিরা নাজমুল মুন্নি
  • হেরোইন মামলায় শার্শার আলমগীরের যাবজ্জীবন
  • যশোরে মহাসপ্তমীর দ্বিতীয় দিনেও মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল
  • স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যচেষ্টার অভিযোগ
  • যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর আব্দুস সালাম আজাদ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

হেরোইন মামলায় শার্শার আলমগীরের যাবজ্জীবন

banglarbhoreBy banglarbhoreOctober 18, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের শার্শায় এক কেজি হেরোইন উদ্ধারের মামলায় আলমগীর হোসেন ওরফে মহি পাগলা ওরফে মহি আলমগীর বাবু ওরফে মহির বাবুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক শাহিনুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আলমগীর শার্শা উপজেলার টেংরালী গ্রামের মৃত কুদ্দুস সর্দারের ছেলে।

রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৪ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে শার্শা থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমামুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের কাজীরবেড় মোড়ের যাত্রীছাউনির সামনে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আলমগীর পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে তার শরীর ও সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে কোমরে গোঁজা অবস্থায় এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল এবং ব্যাগে থাকা ১০টি প্যাকেট থেকে মোট ১ কেজি হেরোইন উদ্ধার করা হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় আলমগীরের বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করেন এএসআই ইমামুল ইসলাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাটি তদন্ত শেষে ওই বছরের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তৎকালীন উপপরিদর্শক (এসআই) সুজাত আলী।

মাদক মামলায় আলমগীরের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। তবে একই ঘটনায় করা অস্ত্র আইনের মামলাটির রায় এখনো হয়নি বলে জানা গেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মুরিয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দূর্গাৎসব

    October 19, 2026

    যশোরে বাবা-মাকে হত্যাচেষ্টা,ছেলের ৬ মাসের কারাদণ্ড

    October 19, 2026

    যশোরে অস্ত্র মামলায় কাদেরের ১৭ বছরের কারাদণ্ড

    October 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.