মহেশপুর সংবাদদাত :
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার ভোর ৫টার দিকে উপজেলার কাজিরবের ইউপির পাকরাইল গ্রাম থেকে ১টি বিদেশি পিস্তল ২রাউন্ড গুলি ও ৩০ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতের অভ্যরে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। রোববার বিকাল ৪টায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিক্তিত্বে সামন্তা বিওপির হাবিলদার এস এম মনজুরের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৫৪/২এস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় শূন্য লাইন থেকে বাংলাদেশের ১৫০ গজ ভেতরে পাকরাইল গ্রামের কবরস্থানের কাছে সন্দেভাজন চোরাকারবারীকে ধাওয়া করে বিজিবি। ধাওয়া খেয়ে চোরাকারবারী হাতে থাকা একটি ব্যাগ ফেলে রেখে শূন্য রেখা পার হয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ব্যাগে তল্লাশি চালিয়ে ১টি বিদেশী পিস্তল,২রাউন্ড গুলি ও ৩০ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করে বিজিবি।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র,গুলি ও মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিরি আরও বলেন সীমান্তে যেকোন ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধ বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
