মনিরামপুর সংবাদদাতা :
আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মণিরামপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মণিরামপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন যুবদলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও নগর যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ ও বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামান বিদ্যুৎ।
মণিরামপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামের পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি আরিফুল ইসলাম বলেন, যুবদল গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক বিশ্বাসযোগ্য সংগঠন।
আগামী ২৭ অক্টোবরের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য নতুন প্রেরণার। রাজপথের আন্দোলনের ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে পালন করতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হুসাইন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ূব আলী, রাসেল হুসাইন, মহিবুল আলম মামুনসহ ইউনিয়ন যুবদলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।
