Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট
  • ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২২, ২০২৬

মাদক কারবারের প্রতিবাদ করায় যশোরে যুবককে কুপিয়ে জখম

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২২, ২০২৬
Facebook Twitter WhatsApp
মাদক কারবারের প্রতিবাদ করায় যশোরে যুবককে কুপিয়ে জখম
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

মাদক কারবারের প্রতিবাদ করায় সিহাব চৌধুরী ওরফে গোলাম মোক্তদির নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রক্তাক্ত জখম অবস্থায় ওই যুবককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার দেয়াড়া গ্রামে। সিহাব চৌধুরী দেয়াড়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি।

জখম সিহাব চৌধুরীর ভাই সুজন চৌধুরী জানান, তাদের এলাকায় দীর্ঘদিন ধরে ইকবাল, মিন্টু, রিয়ন, সম্রাট ও আনোয়ার মাদক কারবার চালিয়ে আসছিলো।

তাদের কারণে এলাকার যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। এলাকায় চুরি-ছিনাইতাইসহ ছোট ছোট অপরাধ সংঘটিত হচ্ছে। এ কারণে মাদক কারবারের প্রতিবাদ করে তার ভাই সিহাব চৌধুরী ওরফে গোলাম মোক্তাদির। এই মাদক কারবারের প্রতিবাদ করায় আজ মাদক ব্যবসায়ীরা এক হয়ে তার ভাইকে কুপিয়ে জখম করেছে।

দেয়াড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইজাদুল ইসলাম বলেন, দেয়াড়ায় মাদক ব্যবসা চালাচ্ছে ইকবাল, মিন্টু, রিয়ন, সম্রাট ও আনোয়ার। তারা এলাকায় মাদকে ছেয়ে ফেলেছে। তাদের কারণে এলাকার উঠতি যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে।

ভয়ে এলাকার কোন মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের ছত্রছায়ায় থেকে মাদক কারাবার করে তারা। মাদক ব্যবসার প্রতিবাদ করায় সিহাবকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট

ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.