Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা : নারীসহ আটক ২, বিচার দাবিতে মিছিল
  • নড়াইলে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচা’র র‌্যালি
  • ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়াকর্মীরা’ চিকিৎসকের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক!
  • সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন জামায়াত এমপিদের
  • প্রতিমা বিসর্জনে যশোরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
  • ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৪০
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

banglarbhoreBy banglarbhoreOctober 22, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল সংবাদদাতা :
নড়াইলের কালিয়া উপজেলায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে একই মাদরাসার শিক্ষক মুফতি শরীফ শহিদুল্লাহর (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়, ভুক্তভোগী শিশু কওমি মহিলা মাদ্রাসার দ্বিতীয় জামাতের আবাসিক ছাত্রী। গত ২০ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্ত ব্যক্তি লোক পাঠিয়ে তাকে পার্শ্ববর্তী মহিলা মাদ্রাসা থেকে কওমি মাদ্রাসায় ডেকে নেন।

সেখানে তার সঙ্গে আরেকটি মেয়েকে নেয়া হলেও ওই মেয়েকে পানি কিনতে পাঠানো হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তি ওই মাদরাসাছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, এ সময় দুজন লোক কক্ষে ঢুকে পড়লে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী মাদরাসা ছাত্রীকে কাউকে ঘটনাটি জানালে প্রাণনাশের হুমকি দেন। পরে বাড়িতে ফিরে ভুক্তভোগী তার নানাকে বিষয়টি জানালে তিনি গত (২১ অক্টোবর) কালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে এসব অভিযোগের ব্যাপারে অভিযুক্ত মুফতি শরীফ শহিদুল্লাহ বিষয়টি অস্বীকার করে বলেন, এটা সম্পূর্ণ যড়যন্ত্র, তবে অভিযোগকারী আমাদের সাথে বসতে সম্মতি প্রকাশ করেছেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রীস আলী বলেন, ভুক্তভোগী মাদরাসা ছাত্রীর নানা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    October 22, 2026

    মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা : নারীসহ আটক ২, বিচার দাবিতে মিছিল

    October 22, 2026

    পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচা’র র‌্যালি

    October 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.