বাংলার ভোর প্রতিবেদক
পিকেএস’র প্রয়াত সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট তৌহিদুর রহমান স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সহ সভাপতি একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে শনিবার আসর নামাজের পর পিকেএস হলরুমে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় পিকেএস-এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সদস্য, কর্মকর্তা-কর্মচারী, যশোরের বিভিন্ন এনজিওর প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা প্রয়াত অ্যাডভোকেট তৌহিদুর রহমানের কর্মময় জীবন, সংগঠনের প্রতিষ্ঠা ও বিকাশে তার অবদান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তার মৃত্যুতে সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন এবং তার আদর্শ ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এ সময় প্রয়াত অ্যাড. তৌহিদুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোকপাত করেন পিকেএস সাধারণ সম্পাদক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ মাহফুজুল হক ফারুক, ফ্রেড হলোজ ফাউন্ডেশন প্রতিনিধি আমিনুর রহমান, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান, এফপিএবি প্রতিনিধি আজিজুর রহমান, পিকেএস জেনারেল কমিটি সদস্য ইমরান সাদিক প্রমূখ। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং দোয়া মাহফিল পরিচালনা করেন চাঁচড়া ডালমিল মসজিদের ইমাম সাহেব মুফতি মোহাম্মাদ আলী কাসেমি।
উল্লেখ্য, অ্যাড. তৌহিদুর রহমান গত ৫ অক্টোবর ঢাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
