Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরসহ চার জেলায় ২৯ বাঁওড় উন্নয়নে ৪৭ কোটি টাকার প্রকল্প
  • যশোরের ব্যবসায়ী খোকনের দাফন সম্পন্ন
  • শতবর্ষী মন্দিরে দু’বার দুর্গাপূজা : শনিবার হলো বিসর্জন
  • ইলাহদাদ খানের প্রথম মৃত্যুবার্ষিকীতে যশোরে স্মরণসভা
  • স্বাধীন হত্যা : যশোরে ছয়জনের বিরুদ্ধে মামলা
  • আন্তর্জাতিক পোলিও দিবসে যশোরে সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত
  • অ্যাড. তৌহিদুর রহমান স্মরণে দোয়া অনুষ্ঠিত
  • বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সাতক্ষীরায় রোটারি ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের ব্যবসায়ী খোকনের দাফন সম্পন্ন

banglarbhoreBy banglarbhoreOctober 24, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের বিশিষ্ট ইলেকট্রনিক ব্যবসায়ী, খোকন ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী, যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদের সহসাধারণ সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইণ্ডাস্ট্রির কোষাধ্যক্ষ সৈয়দ শাহজাহান আলী খোকনের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার বাদ জোহর যশোর টাউন হল ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে কারবালা কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।

জানাজা পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা আব্দুল মান্নান। জানাজার আগে বক্তব্য দেন যশোর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান এবং মরহুমের সহোদর সৈয়দ জাহাঙ্গীর হোসেন টোকন।

জানাজায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, বিসিবির পরিচালক ও দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মল্লুক চাঁদ, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সাবেক সভাপতি এহতেশামুল হক পাপ্পু, যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এহতেশামুল হক পরাগ, যশোর ইনস্টিটিউটের সহসভাপতি কাসেদুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বাসদ নেতা হাসিনুর রহমান, অধ্যাপক মো. কুদ্দুস, অধ্যাপক মকবুল হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তসলিম উর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুজ্জামান পিন্টুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

মরদেহ যশোর ইনস্টিটিউটের সামনে নেয়া হলে তাকে শেষবারের মতো দেখতে শুভাকাক্সক্ষীরা সেখানে সমবেত হন। এ সময় যশোর ইনস্টিটিউটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।
এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে যশোর পৌর কমিউনিটি সেন্টারে একটি অনুষ্ঠানে নিমন্ত্রণ খেতে গিয়ে দুপুর পৌনে তিনটার দিকে হৃদরোগে আক্রান্ত হন খোকন।

এ সময় তার সঙ্গে থাকা যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক তাকে দ্রুত যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাহুল দেব ঘোষ পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৩টা ১১ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আজ রোববার বাদ আসর যশোর শহরের এম এম আলী রোডের বাইতুস সালাম জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরসহ চার জেলায় ২৯ বাঁওড় উন্নয়নে ৪৭ কোটি টাকার প্রকল্প

    October 24, 2026

    শতবর্ষী মন্দিরে দু’বার দুর্গাপূজা : শনিবার হলো বিসর্জন

    October 24, 2026

    ইলাহদাদ খানের প্রথম মৃত্যুবার্ষিকীতে যশোরে স্মরণসভা

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.