বাংলার ভোর প্রতিবেদক :
আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের লংমার্চ সফল করার লক্ষ্যে যশোর শহরে লিফলেট বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।
সোমবার বিকেলে জাতীয় ছাত্রশক্তির ব্যানারে শহরের পৌর হকার্স মার্কেট এলাকা থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে দড়াটানা ভৈরব চত্বর ও বড় বাজার এলাকায় ব্যবসায়ী, পথচারীসহ সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন তারা। লিফলেটে সাত দফা দাবি তুলে ধরা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির যশোর জেলা সদস্যসচিব মনিরুজ্জামান আজাদ, যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান বাবু ও রিপন হোসেন, যুগ্ম সদস্যসচিব আব্দুর রহমান সুজন, কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বায়েজিদ হোসেন।
এ ছাড়া জেলা যুবশক্তির সদস্যসচিব ফারিন আহমেদ, যুগ্ম সদস্যসচিব রুপম আহমেদ অর্ণব ও রিয়াজ তাহসিন এবং সংগঠক সায়মা সিদ্দীকা কর্মসূচিতে অংশ নেন।
জেলা ছাত্রশক্তির আহ্বায়ক খান মিফতাজুল মুস্তাফিজ অমিত, সদস্যসচিব আল হাসিব, সদর উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইশান মাহমুদ রাফি ও সদস্যসচিব মিনহাজুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।
