Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঘুস না পেয়ে থানায় ডেকে মারধর, এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ 
  • বেহাল সড়কে বিপর্যস্ত যশোরের জনজীবন, সংস্কারের উদ্যোগ নেই
  • আশাশুনিতে জীবিকা উন্নয়ন ও বাজারসংযোগ সম্প্রসারণে কর্মশালা
  • শাকের হত্যা: দ্রুত বিচারের দাবিতে মাগুরায় আইনজীবীদের মানববন্ধন
  • নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা
  • পুলেরহাট-রাজগঞ্জ সড়কে ইজিবাইক চালকদের বিক্ষোভ-মিছিল
  • চুড়ামনকাটি বাজারে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ
  • ছয় মাস ধরে ভূমি সহকারী নেই চুড়ামনকাটি ভূমি অফিসে, ভোগান্তি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শাকের হত্যা: দ্রুত বিচারের দাবিতে মাগুরায় আইনজীবীদের মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreOctober 27, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা :
মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. শাকের হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন আইনজীবীরা। সোমবার সকাল ১০টায় মাগুরা জেলা আইনজীবী ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার সভাপতি রোকনুজ্জামান খান, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস ও অ্যাডভোকেট আহমেদ আলী।

বক্তব্যে অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান বলেন, শাকের হত্যা মামলায় আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোনো আইনজীবী আসামিপক্ষে মামলা পরিচালনা করবেন না। অন্য আইনজীবীদেরও এ মামলায় আসামিপক্ষে না দাঁড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন শেষে এলাকাবাসীর উদ্যোগে জেলা আইনজীবী ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ ও নিহত শাকেরের এক মামা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল, জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন কুতুবসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হত্যাকাণ্ডে জড়িত কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে। জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁদের জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে তারা ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবেন। শাকের হোসেন হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কর্মসূচি শেষ করেন অংশগ্রহণকারীরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ঘুস না পেয়ে থানায় ডেকে মারধর, এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ 

    October 27, 2026

    বেহাল সড়কে বিপর্যস্ত যশোরের জনজীবন, সংস্কারের উদ্যোগ নেই

    October 27, 2026

    আশাশুনিতে জীবিকা উন্নয়ন ও বাজারসংযোগ সম্প্রসারণে কর্মশালা

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.