বাংলার ভোর প্রতিবেদক :
যশোর মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং রূপান্তর’র আয়োজনে বৃহস্পতিবার সকাল দশটায় জয়তী সোসাইটির ট্রেনিং সেন্টারে রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। রূপান্তর’র আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ধারার নির্বাহী পরিচালক লিপিকা দাশ গুপ্তা, কেএমএসএস’র প্রজেক্ট ম্যানজার জাকিয়া সুলতানা, রাইট যশোরের সোহরাব হোসেন, জোনাকস’র চেয়ারম্যান শামসুন নাহার পান্না, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, আফনান নির্বাহী পরিচালক শাহাজান নান্নু, বাঁচতে শিখার প্রোগ্রাম অফিসার দীপক কুমার রায়, ব্রাক’র জেলা সমন্বয়কারী আল আমিন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আইনজীবী নাছিমা খাতুন, ঢাকা আহ্ছানিয়া মিশনের হোম ম্যানেজার শাহনাজ পারভীন, সক্রিয়কর্মী খন্দকার এখলাস হোসেন, শামসুজ্জামান স্বজন, প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডলসহ আরো অনেকে।
সভায় অংশগ্রহণকারীরা আশ্বাস প্রকল্প যশোর জেলার মানব পাচারের বর্তমান পরিস্থিতি ও প্রবণতা বিষয়ে প্রাথমিক ধারনা, সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধে বিদ্যমান উদ্যোগ সমূহ ও চ্যালেঞ্জ পর্যালোনা, এমআরএম অনুযায়ী সেবা ও রেফারেল সমন্বয়।
যশোর জেলা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক, মানব পাচার প্রতিরোধ কমিটি, সক্রিয়কর্মী দল, সারভাইভারস লিডার, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি দপ্তর ও বেসরকারি সংগঠনের মধ্যে সমন্বয় সিস্টেম ও উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়, দলীয় কাজের মাধ্যমে সাসটেইনেবিলিটি প্লান ও কর্মপরিকল্পনা তৈরি করা হয়। আশ্বাস প্রকল্পে রূপান্তর খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহে কার্যক্রম বাস্তবায়ন করছে।
