বাংলার ভোর প্রতিবেদক :
যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় “শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় বৃহস্পতিবার শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক ওরিয়েন্টেশন ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডা. মৌসুমি বিনতে মানিক, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মাজেদুর রহমান, প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা ও ভিডিও প্রদর্শনী করা হয় এবং পরবর্তীতে ছাত্রছাত্রী, শিক্ষকদের নিয়ে বিদ্যালয়ের আঙ্গিনা ও মাঠ পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
