বাংলার ভোর প্রতিবেদক :
ইন্টারনাল মেডিসিন দিবস উদযাপন করেছে যশোরের চিকিৎসকরা। এ উপলক্ষে বুধবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন এবং আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ানস’র তত্ত্বাবধানে হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন।
মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের প্রধান ডা. গৌতম কুমার আচার্য্য, ডা. দেবাশীষ দত্ত, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান কবির বাপ্পী, নেফ্রলজী বিভাগের ডা. ওবায়দুল কাদির উজ্জ্বল, ইএনটি বিভাগের ডা. এসএম নাজমুল হক, চক্ষু বিভাগের ডা. হিমাদ্রি শেখর সরকার ও ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মুজিবর রহমান।
এছাড়া ডা. শরিফুল ইসলাম শাফলু, ডা. অলোক সরকার, ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা, ডা. মিঠুন কুমার দে, ডা. আজিম উদ্দিন, ডা. ওহিদুজ্জামান আজাদ, ডা. তমিজ উদ্দিন শেখ, ডা,. আবু হায়দার মনিরুজ্জামান, ডা. ইলা মন্ডল, ডা. শফিকুর রহমান, ডা. আব্দুস সামাদ, ডা. তানিমুল হক রিজভী, ডা. সাইফুর রহমানসহ আরো চিকিৎসক, নার্স ও হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রা একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার ছিলো দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড।
