Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১, ২০২৬

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১, ২০২৬
Facebook Twitter WhatsApp
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ইরানে ইসরাইল ও আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ। রোববার বেলা সাড়ে ১২ টায় যশোর প্রেসক্লাবের সামনে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সাধারণ সম্পাদক তসলিমুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য ইকবাল কবির জাহিদ।

এছাড়া বক্তব্য দেন জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর ইসরারুল হক ও নারী নেত্রী মনোয়ারা সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইরানের স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর ইসরাইল ও আমেরিকার হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আগ্রাসন বন্ধের দাবি জানান।

বক্তারা আরও বলেন, বিশ্ব শান্তি ও মানবতার স্বার্থে এ ধরনের সামরিক আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নিতে হবে। তারা জাতিসংঘের প্রতি কূটনৈতিক উদ্যোগ গ্রহণ ও ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করছে বলেও বক্তারা অভিযোগ করেন। বিশ্ব রাজনীতিতে আধিপত্য বিস্তারের লক্ষ্যে মার্কিন সাম্রাজ্যবাদ সারা পৃথিবীতে এক ধরনের যুদ্ধ বাঁধিয়ে রেখেছে বলেও দাবি করেন বক্তারা।

সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত মিছিল প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগ্রাসন বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তারা বলেন, তাদের দাবি সরাসরি যুদ্ধ না হলেও বর্তমান বিশ্বে বিভিন্ন অঞ্চলে আঞ্চিলিক যুদ্ধ সংঘাত চলমান রয়েছে।

বিশেষ করে আরব বিশ্বে প্রভাব বিস্তারের উদ্দ্যেশে ফিলিস্তিন ও ইরানকে লক্ষ্যভ্রষ্ট্র করা হচ্ছে। আমাদের দেশেও কর্তৃত্ব স্থাপন করতে ভূ-রাজনৈতিক স্বার্থে হস্তক্ষেপ করছে। তাই মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে সকলকে ঐকব্যদ্ধ হওয়ার আহবান জানান তারা।

এ সময় নতুন সরকারকে মার্কিনি হামলার নিন্দা জানানোর পাশাপাশি জাতিসংঘে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধেও স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের বিরুদ্ধে অবস্থান গ্রহণের আহবান জানান এ সমাবেশ থেকে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.