Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১, ২০২৬

যশোরে সাবেক কাউন্সিলর শাহিন হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে সাবেক কাউন্সিলর শাহিন হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শাহিন হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় রাজনৈতিক প্রতিহিংসাবশত নিরপরাধ ব্যক্তিদের আসামি করার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে যশোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন চৌগাছা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মোবারক হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোবারক হোসেন জানান, গত ১৬ ফেব্রুয়ারি চৌগাছার কুঠিপাড়া মোড়ে দুর্বৃত্তদের হামলায় আহত হন সাবেক কাউন্সিলর শাহিন। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহিমা আক্তার মুক্তা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার ১১ জন আসামির মধ্যে ৬ জনই মোবারক হোসেনের ছেলে ও ভাইপো। বাকি ৫ জন প্রতিবেশিও বিএনপির রাজনীতির সাথে জড়িত। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা ও পারিবারিক শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি পরিবারকে ধ্বংস করতে এই মামলা দেয়া হয়েছে।

অভিযোগ করা হয়েছে, প্রাথমিকভাবে এজহারে এই পরিবারের ২ জনের নাম ছিল। পরে ৭ জন এবং সবশেষে মোট ১১ জনের নামে মামলাটি নথিভুক্ত করা হয়। যা উদ্দেশ্যপ্রণোদিত।

মোবারক হোসেন উল্লেখ করেন, ১৯৯৯ সালের ২০ ফেব্রুয়ারি তার বড় ভাই বিএনপি নেতা মকবুল হোসেনকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছিল সন্ত্রাসী মমিন। নিহত শাহিন ছিলেন সেই মমিন বাহিনীর প্রধান মমিনের আপন ছোট ভাই। দীর্ঘ ২৭ বছর আগের সেই ঘটনার প্রতিশোধ নিতেই এখন নিরপরাধ ছেলেদের এই মামলায় জড়ানো হয়েছে বলে তিনি দাবি করেন।
যেহেতু হামলাটি দিনের আলোতে হয়েছে এবং পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। তাই ফুটেজ বিশ্লেষণ করলেই প্রকৃত অপরাধীদের শনাক্ত করা সম্ভব।

মোবারক হোসেন বলেন, আমরা কোনো হত্যাকাণ্ডের সমর্থন করি না। শাহিন হত্যার সুষ্ঠু বিচার আমরাও চাই। কিন্তু বিচারের নামে যেন কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয়। আমরা চাই প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসুক এবং নিরপরাধরা মুক্তি পাক।

তিনি এই হত্যাকাণ্ডের বিষয়টি অধিকতর ও নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোবারক হোসেনের পরিবারের সদস্য মাহমুদা আক্তার, আয়শা আক্তার, সালমা আক্তার, জাহাঙ্গীর হোসেন, রুপালি খাতুন ও মামুন কবির।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.