Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ২, ২০২৬

যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ২, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের মণিরামপুর উপজেলায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর ঘেরের পানিতে লাশ ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী মোড় সংলগ্ন একটি মাছের ঘের থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের নাম আরিফ হোসেন। তিনি স্থানীয় গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে।

যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বালিধা বৈরাগী মোড়ের পার্শ্ববর্তী আনোয়ার ফকিরের ঘেরের পাড়ে আরিফের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

ধারণা করা হচ্ছে, রোববার (১ মার্চ) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে নির্জন স্থানে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করার পর তারা লাশটি ঘেরের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়।

সকালে পথচারীরা ঘেরের পাড়ে রক্ত এবং পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ও নেহালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজিউল্লাহ খান লাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিক তদন্তে নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

মরদেহ মাছের ঘেরে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.